Ajker Patrika

রাজশাহীতে গভীর রাতে গ্যারেজে রাখা বাসে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে গভীর রাতে গ্যারেজে রাখা বাসে অগ্নিসংযোগ
রাজশাহীর শাহমখদুম থানার দরগা খানকা শরিফ মোড়ের একটি গ্যারেজে আগুনে বাসটি পুড়ে যায়। ছবি: সংগৃহীত

রাজশাহীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বাস পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নগরের শাহমখদুম থানার দরগা খানকা শরিফ মোড়ের রাজ্জাকের গ্যারেজে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। তবে ততক্ষণে বাসটি পুড়ে যায়।

এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন শাহমখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুল ইসলাম আতিফ। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাসটি পুড়িয়েছে।

তবে অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, ধারণা করা হচ্ছে, বাসটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকায় কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে কোনো আলামতও উদ্ধার করা যায়নি।

ওসি আরও বলেন, এ ঘটনায় মামলা হবে। বাসের মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁকে থানায় আসতে বলা হয়েছে। তিনি এলে মামলা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত