
রাজশাহীর মোহনপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের মীমাংসার জন্য আয়োজিত সালিসি বৈঠকের সময় দেশীয় অস্ত্র-ককটেলসহ ছয়জনকে আটক করেছেন এলাকাবাসী। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ শুক্রবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ছয়জন হলেন মোহনপুর উপজেলার নওপাড়া গ্রামের আলিফ হোসেন (১৯), রাজশাহী নগরের নওদাপাড়া মহল্লার সোহাগ আহমেদ (২৯), শালবাগান এলাকার মো. বাপ্পি (৩০), একই এলাকার মো. পাপ্পু (২৮) ও মিনহাজুল ওরফে সোহান (২৬) এবং পবা উপজেলার শ্রীপুর গ্রামের মারুফ মোর্তুজা (২৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুরের জাহানাবাদ ইউনিয়নের কোটালীপাড়া ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঙ্গে স্থানীয় কৃষক রফিকুল ইসলামের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকেলে মোহনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সালিস বৈঠকে বসেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদসহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি।
সালিস চলাকালে হঠাৎ দুটি মোটরসাইকেলে করে ছয়জন ব্যক্তি সেখানে পৌঁছান এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকেন। বিষয়টি স্থানীয় লোকদের চোখে পড়লে তাঁরা তাঁদের আটক করেন। আটক ব্যক্তিদের তল্লাশি চালিয়ে একটি স্কুলব্যাগে রাখা দেশি অস্ত্র ও কয়েকটি ককটেল উদ্ধার করা হয়।
এ সময় উত্তেজনা দেখা দিলে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখা হয় তাঁদের। খবর পেয়ে মোহনপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়। রাতে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, আটক ব্যক্তিদের কাছে কিছু দেশি অস্ত্র ও ছয়টি ককটেল পাওয়া গিয়েছিল। অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩১ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে