
রাজশাহীর রেশমশিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজ শুক্রবার রাজশাহীতে ব্র্যাকের বার্ষিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মিজানুর রহমান মিনু বলেন, ‘রাজশাহীর পাটের ঐতিহ্য কিছুটা টিকে থাকলেও রেশমশিল্প ক্রমেই বিলুপ্তির পথে। এই শিল্পকে পুনরুজ্জীবিত করতে ব্র্যাকের মতো বড় উন্নয়ন সংস্থার অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগানো প্রয়োজন। ব্র্যাকের বিস্তৃত কার্যক্রম ও সামাজিক উন্নয়নমূলক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজশাহীর ঐতিহ্যবাহী রেশমশিল্পকে পুনরায় ঘুরে দাঁড় করানো সম্ভব।’
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালে রাজশাহী বিভাগে ২০ হাজার ৭৫২ অতিদরিদ্র পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৭০৩টি পরিবার দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। জলবায়ু সহনশীলতা কার্যক্রমে সহায়তা পেয়েছেন ১১ হাজার ৪৫১ এবং ১ হাজার ৫৬৫ জন প্রতিবন্ধী ব্যক্তি ব্র্যাকের সহায়তা পেয়েছেন।
এ ছাড়া স্বাস্থ্যসেবা কার্যক্রমে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, গর্ভবতী নারীদের প্রসবপূর্ব সেবা, নিরাপদ প্রসব, চক্ষু পরীক্ষা, ছানি অপারেশনসহ বিভিন্ন সেবা দোওয়া হয়েছে। শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পরিচালনার কথাও অনুষ্ঠানে জানানো হয়।
এ সময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কে এ এম মোর্শেদ, রাজশাহী রেঞ্জের পুলিশের ডিআইজি মো. শাহজাহান, রাবির উপ-উপাচার্য ফরিদ উদ্দীন খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার, মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ জাওয়াদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার যুবক মো. সজিব (২৫)। কিন্তু প্রবাসে গিয়ে আর ঘরে ফেরা হলো না তাঁর। গতকাল রোববার (৪ অক্টোবর) সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে দেশে থাকা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া...
১৬ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসব দাবি তুলে...
৩৮ মিনিট আগে
সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটির একটি শিক্ষার্থীবাহী বাসের স্টাফ ও কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যাঁরা লোকজন ও ভারী যন্ত্রপাতি ভাড়া করতে অর্থায়ন করেছেন এবং ভাঙার নির্দেশ দিয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা তদন্ত করে ঘটনায় জড়িত প্রায় ৪০ জনের একটি তালিকা করেছে।
২ ঘণ্টা আগে