
রাজশাহীতে ইয়াবা ট্যাবলেটসহ এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া-বাকির মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাশিরুল ইসলাম বশির রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং ভাটাপাড়া-বাকির মোড় এলাকার বদরুল ইসলামের ছেলে।
রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান বলেন, বাশিরুল ইসলাম থানা বিএনপির আগের আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক ছিলেন। পরে ২০২৪ সালের কমিটিতে তাঁকে রাখা হয়নি। এখন বিএনপিতে তাঁর কোনো পদ নেই বলেও জানান মিজানুর রহমান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ তাকে বলেন, বাশিরুল ইসলামের বাড়িতে ইয়াবা বিক্রির খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। তল্লাশি চালিয়ে বাড়ি থেকে ১১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে বাশিরুলকে আটক করা হয়। পরে মাদক আইনে করা একটি মামলা তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। আজকেই তাঁকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

১৯৯৬ সালের ষড়যন্ত্রের মতো আগামী ডিসেম্বরেও একই ধরনের চক্রান্তের পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, বাংলাদেশ আল্লাহর জমিন। দিল্লির ইশারায় যারা কাজ করছে, তারা শয়তানের দোসর।
২ মিনিট আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত আরও এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ শনিবার সকালে হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ এ তথ্য জানান।
৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতুর নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশে থাকা একটি ব্যাগ থেকে কিছু টাকা, পরিচয়পত্র ও স্মার্টফোন উদ্ধার করা হয়। পরিচয়পত্রে ওই ব্যক্তির নাম মো. মিজান এবং প্রতিষ্ঠান হিসেবে ‘হা-মীম গ্রুপ’ লেখা রয়েছে।
১৪ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আহসানুল হক সামিকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আহসানুল হক সামি ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার দত্তপাড়া এলাকার শামসুল হকের ছেলে।
২২ মিনিট আগে