
সাবেক স্ত্রীকে আবারও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে রাজশাহীর চারঘাট উপজেলার এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর নাম মো. সুমন (২৬)। চারঘাটের ফরিদপুর গ্রামে তাঁর বাড়ি। সোমবার বিকেলে নাটোর সদর উপজেলার ফুলবাগান সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৫-এর সিপিএসসি রাজশাহী ও সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি যৌথ দল।
মঙ্গলবার সকালে র্যাব-৫-এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে সুমনের সঙ্গে ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়েছিল। তবে দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় দুই বছর আগে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর সুমন বিদেশে পাড়ি জমান। বিদেশে থাকলেও তিনি সাবেক স্ত্রীর সঙ্গে নিয়মিত মোবাইলে যোগাযোগ রাখতেন।
প্রায় এক মাস আগে দেশে ফিরে সুমন আবারও তাঁকে বিয়ের আশ্বাস দেন। এর ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে চারঘাট উপজেলার আরজি সাদিপুর হঠাৎপাড়া এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন।
পরে ভুক্তভোগী তরুণী নিজেই চারঘাট থানায় সুমনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তার তথ্যের ভিত্তিতে নাটোর সদর থানার ফুলবাগান সড়ক এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে