Ajker Patrika

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৮: ১৭
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারী নিহত
প্রতীকী ছবি

রাজশাহী মহানগরীর মেহেরচণ্ডী এলাকায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী মারা গেছে। আজ রোববার সকালে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরচণ্ডী এলাকায় রেললাইনের ওপর ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা রাজশাহী রেলওয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত নারী কীভাবে ট্রেনে কাটা পড়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, রেললাইনের পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত