
রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চরাঞ্চলে পানিবন্দী ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে সরকারিভাবে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার চরাঞ্চলের আতারপাড়া এলাকায় এসব পরিবারের মধ্যে ১ দশমিক ৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
জানা গেছে, পদ্মা নদীবেষ্টিত বিস্তীর্ণ চরাঞ্চল নিয়ে গঠিত চকরাজাপুর ইউনিয়নে প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। নদীর পানি বৃদ্ধি ও নদীভাঙনের কারণে প্রতিবছরই এ অঞ্চলের মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। এ বছরও হঠাৎ পদ্মায় পানি বাড়ায় ইউনিয়নের আতারপাড়া, পলাশীফতেপুর, লক্ষ্মীনগরসহ বেশ কয়েকটি এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
পানির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। তলিয়ে গেছে শত শত বিঘা কলাবাগানসহ বিভিন্ন ফসলের মাঠ। এ ছাড়া পানি উঠেছে অনেক বসতঘরসহ বিদ্যালয়ের মাঠ ও ধর্মীয় উপাসনালয়গুলোতে। এতে কয়েক শতাধিক পরিবার দুর্ভোগে পড়েছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকী ফয়সাল তালুকদার, পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপজেলা প্রকল্প কর্মকর্তা ও চকরাজাপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তরিকুল ইসলাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা খামারু ও সাধারণ সম্পাদক জগলু শিকদারসহ স্থানীয় নেতারা।
ইউএনও তকী ফয়সাল তালুকদার বলেন, চকরাজাপুর ইউনিয়নে নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। পানিবন্দী গুচ্ছগ্রামের পরিবারসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত মানুষের মাঝেও দ্রুত সময়ের মধ্যে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

মাগুরা শহরের সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের সামনে পানির ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাশারুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তিনি মাগুরা বাস টার্মিনালে এসডি পরিবহনের কাউন্টার মাস্টার ছিলেন।
১ মিনিট আগে
মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে কারাগারে আটক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
৯ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন প্যানেলে প্রথম ধোঁয়া দেখা গিয়েছিল বলে জানিয়েছেন গোডাউনের কর্মীরা। আগুনে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতি হলেও তা খুব বেশি নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
২২ মিনিট আগে
দেশ স্বাধীন হওয়ার ৫০ বছরের বেশি সময় আগে পণ্য পরিবহনের জন্য সিলেট-আখাউড়া রেলপথ স্থাপন করা হয়। সেই থেকে শত বছর পেরিয়ে গেলেও এখনো রেলপথে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। ব্রিটিশরা যেভাবে রেলপথ তৈরি করে ছিল ঠিক একই পথে এখনো ধুঁকে ধুঁকে চলছে ট্রেন।
২৯ মিনিট আগে