
পাবনার ঈশ্বরদীতে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই করা অটোরিকশা। মঙ্গলবার দিবাগত রাতে ঈশ্বরদী থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন থেকে তাঁদের গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় ছিনতাইয়ের অটোরিকশা।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লক্ষ্মীকুণ্ডার কৈকুণ্ডা গ্রামের মৃত আজাহার সরদারের ছেলে সুমন সরদার (২৬), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে তনিমা খাতুন (১৮), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবপুর উপজেলার হরিপুর গ্রামের সাহু বিশ্বাসের মেয়ে তনিমা আক্তার তমা (২১) এবং নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আব্দুল রশিদের মেয়ে আঁখি খাতুন (২০)।
পুলিশ জানায়, সোমবার (১৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী বাজার থেকে অপরিচিত দুই যাত্রী একটি অটোরিকশা ভাড়া নেন লক্ষ্মীকুণ্ডার বিলকেদার গ্রামে যাওয়ার জন্য। তাঁদের মধ্যে একজন পুরুষ ও একজন মেয়ে যাত্রী ছিলেন। অটোচালক হাসান আলী বিলকেদার গ্রামের উদ্দেশে যাওয়ার সময় শহরের রেলগেট বাস টার্মিনাল থেকে তাঁদের আরও দুজন নারী যাত্রী ওই অটোরিকশায় ওঠেন। চালক চারজনকে লক্ষ্মীকুণ্ডায় নিয়ে যান। সেখানে ঘোরাঘুরি করে তাঁরা রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীকুণ্ডার বেলকাদার ঘোড়ামাড়া এলাকার ফাঁকা মাঠের দিকে যেতে থাকেন। এ সময় অটোর আসনে বসা যাত্রীরা পেছন থেকে চালক হাসান আলীর নাকে-মুখে চেতনানাশক স্প্রে করেন এবং ওড়না দিয়ে হাত-পা-মুখ বেঁধে রাস্তার ওপর ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যান।
পুলিশ আরও জানায়, অটোরিকশা খুঁজে না পাওয়ায় মালিক নাজমুল হুসাইন রনি পরদিন মঙ্গলবার (১৭ জুন) বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেন। রনির বাড়ি উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের রেজান নগর গ্রামে।
পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, অভিযোগের বিষয়টি জানার পরপরই পাবনা পুলিশ সুপারের নির্দেশনায় ঈশ্বরদীর ওসির নেতৃত্বে একটি পুলিশের বিশেষ দল স্থানীয় গ্রামবাসীর সহায়তা ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে মঙ্গলবার রাতভর লক্ষ্মীকুণ্ডার একাধিক স্থানে অভিযান চালিয়ে তিন নারী ও একজন পুরুষ যাত্রীর আটক করা হয়। উদ্ধার করা হয় ছিনতাইয়ের অটোরিকশা। আটকের পর বুধবার থানায় পুলিশি জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার সত্যতা পাওয়ায় তাঁদের গ্রেপ্তার করে পাবনা আদালতে পাঠানো হয়।

আওয়ামী লীগ সরকার পতনের পর মাদারীপুর-১ (শিবচর) আসনের রাজনীতির চিত্র বদলাতে শুরু করে। বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীও মাঠে নামে। ইসলামী আন্দোলনের কর্মী-সমর্থকদের মাঠে দেখা যায়। তবে ভোটের হিসাব বলছে ভিন্ন কথা। ভোটারদের মতে, এই আসনে ভোটে বড় ফ্যাক্টর আওয়ামী লীগের সমর্থকেরা।
৪ ঘণ্টা আগে
নির্বাচনী প্রচারে জমে উঠেছে চট্টগ্রাম-৭ ও ১৪ আসন। দিনরাত নানান প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা হাজির হচ্ছেন ভোটারদের দ্বারে। জনসভা ও উঠান বৈঠকে উঠে আসছে প্রতিপক্ষের অতীত কর্মকাণ্ডসহ নানান ইস্যু।
৪ ঘণ্টা আগে
‘সংস্কৃতিবিরোধী আস্ফালন রুখে দিবে কবিতা’ স্লোগানে গতকাল রোববার শুরু হলো জাতীয় কবিতা পরিষদ আয়োজিত দুই দিনের জাতীয় কবিতা উৎসব ২০২৬। এটি এই উৎসবের ৩৮তম আসর। সকালে পরিষদের নেতারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শোভাযাত্রা নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে উৎসবের সূচনা করেন।
৪ ঘণ্টা আগে
একুশে বইমেলা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান লালটুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিষদটির আরেক যুগ্ম আহ্বায়ক প্রকাশক সাঈদ বারী। বক্তব্য দেন সৃজনশীল বই প্রকাশক সমিতি ঢাকার সাধারণ সম্পাদক প্রকাশক দেলোয়ার হাসান ও প্রকাশক সৈয়দ জাকির হোসাইন।
৭ ঘণ্টা আগে