রাজশাহীতে পার্সেল সার্ভিস থেকে ২৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

রাজশাহীতে একটি পার্সেল সার্ভিস থেকে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরের বোয়ালিয়া থানা এলাকায় এসআর পার্সেল সার্ভিসেস লিমিটেড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম প্রিভেল ইসলাম (২৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের নাজমুল হকের ছেলে।
আজ শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৫ এ তথ্য জানিয়েছে।
এসআরবি জানায়, এসআর পার্সেল সার্ভিসেস লিমিটেডে আসা গাঁজা নেওয়ার সময় প্রিভেল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ২৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
পরে প্রিভেলকে গাঁজাসহ বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে এসআরবি।









