Ajker Patrika

অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
রাকিবুল ইসলাম শান্ত। ছবি: সংগৃহীত

রাজশাহীতে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাকিবুল ইসলাম শান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গ্রেপ্তার রাকিবুল ইসলাম শান্ত রাজশাহীর বেলপুকুর থানার ধাদাশ গ্রামের মো. বাদশার ছেলে।

আরএমপি সূত্রে জানা গেছে, ২০২২ সালে রাজশাহীর বাঘা থানায় রাকিবুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

তবে আদালতের রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলপুকুর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত