সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘অসাধু ব্যবসায়ীরা তরমুজের দাম বাড়িয়ে দিয়েছে। আমরা যদি ঠিক করি, আমরা ১০ দিন সারা দেশে একটা মানুষও তরমুজ খাবো না, তরমুজ ব্যবসায়ীর তরমুজ তো সব পচে শেষ হয়ে যাবে।’
আজ বুধবার দুপুরে রাজশাহীর বাগমারার উপজেলার শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
ডা. দীপু মনি বলেন, ‘আমরা দাম বাড়লে আরও বেশি কিনি। আর যত বেশি কিনি অসাধু ব্যবসায়ীরা আরও বেশি দাম বাড়ায়। পৃথিবীর অন্যান্য দেশে জিনিসের দাম বাড়লে সেই জিনিস লোকে কম কেনে বা বয়কট করে। আমাদের দেশে যেটার দাম বাড়তে থাকে আমরা ওটা আরও বেশি কিনে কিনে ছোটখাটো মজুতদার হয়ে যাই।’
তিনি বলেন, ‘কিছু ব্যবসায়ী বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে। এই রমজান মাস সিয়াম সাধনার মাস, সংযমের মাস। সংযম তো সবার জন্যই, আপনার-আমার জন্য যেমন, সরকারের জন্য যেমন, ব্যবসায়ীদের জন্যও তাই। ব্যবসায়ীদের সংযমটা ব্যবসায়ীদেরই দেখাতে হবে।’
মন্ত্রী বলেন, ‘সরকার অনেক পণ্যের দাম বেঁধে দিচ্ছে, নানান কিছু করছে, সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে যেন মানুষ এই সময়ে একটু স্বস্তিতে থাকে। কিছু কিছু ব্যবসায়ী তারপরও ঝামেলা করছে। সরকার তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে। আমরা চাই আপনারা সবাই সজাগ থাকুন, সচেতন থাকুন।’
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভীন আক্তারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাগমারা-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, তাহেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র খন্দকার সায়লা পারভীন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন, জাকিরুল ইসলাম সান্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন প্রমুখ।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১২ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১২ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৫ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২৪ মিনিট আগে