পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুরে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ নেতা শামীম হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার দুপুরে নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এলাকাবাসী ও নিহতের পরিবারের স্বজনরা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন-ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী মঞ্জুরুল ইসলাম মধু, নিহত শামীমের পিতা নূর আলী প্রামানিক, আলী আজগর, ছাত্রলীগ নেতা সায়াম, আ. লীগ নেতা আব্দুল মতিন, আব্দুল আজিজ প্রমুখ।
বক্তারা বলেন, শামীম হত্যা মামলায় বেশ কয়েকজন গ্রেপ্তার হলেও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তারিকুল আলম নিলুর ছেলে ইমরানসহ কয়েকজন এখনো গ্রেপ্তার হয়নি। এলাকাতে খুন রাহাজানি ও মাদকের আখড়ায় পরিণত করে ফেলা এসব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় নাজিরপুর হাটপাড়ায় একটি চায়ের দোকানে গুলি করে হত্যা করা হয় সাবেক ছাত্রলীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনকে (৩৮)। এ ঘটনায় মামলার পর এখনো পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সারা দেশের অধস্তন আদালতে বর্তমানে বিচারক আছেন ২ হাজার ২৩৭ জন। তাঁদের মধ্যে প্রেষণ, মন্ত্রণালয়ে সংযুক্তি, শিক্ষা ছুটি, মাতৃত্বকালীন ছুটিসহ নানা কারণে চার শতাধিক বিচারককে আদালতের বিচারকাজ থেকে দূরে থাকতে হয় সারা বছর। তাতে আদালতের বিচারকাজ করছেন ১ হাজার ৮৩৭ বিচারক।
৪ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কাছিকাটা আত্রাই টোল প্লাজা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহত একটি পিকআপ ভ্যান, একটি সেচ মোটরসহ চুরির সরঞ্জাম জব্দ করা হয়।
৪ ঘণ্টা আগে
জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট স্মৃতি আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে কলেজ মাঠে খেলা চলাকালে এসব ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। রাকিবুল হাসান জেমসের বাবা আবুল কালাম আজাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। জানাজায় অংশগ্রহণের জন্য দুই ঘণ্টা নির্ধারিত সময় শেষে কড়া পুলিশি....
৮ ঘণ্টা আগে