
রাজশাহীতে মাদক মামলায় বাবা ও ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ শনিবার দুপুরে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম সিদ্দিকী এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন গোদাগাড়ী পৌরসভার সারেংপুর জামাতির মোড় এলাকার সাইফুল ইসলাম (৫৫) ও তাঁর ছেলে আশিক হোসেন (২৬)। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।
রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৩ সালের ১১ মার্চ দিবাগত রাতে র্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল সাইফুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুল পালিয়ে যান। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ৬ কেজি ৭০০ গ্রাম হেরোইন ও নগদ ১ লাখ ৩০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে সাইফুলের ছেলে আশিককে আটক করা হয়।
এ নিয়ে পরদিন ১২ মার্চ র্যাবের পক্ষ থেকে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় বাবা ও ছেলেকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ আদালত রায় দেন। পরে দুজনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

খুলনার রূপসা উপজেলার ওয়াপদা বেড়িবাঁধ সড়কে দুর্বৃত্তদের গুলিতে আহত দশম শ্রেণির ছাত্রী ইতি (১৮) জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘আশিক বাহিনী’র প্রধান আশিকের আপন বোন বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনার পরও পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নে বসতবাড়ির বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে পূর্ব ছাপড়হাটী বামনটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মসজিদের ইমামকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। আজ শুক্রবার দুপুরে উপজেলার মোক্ষপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে তাঁকে আটক করে...
২ ঘণ্টা আগে
ছুটির দিনে শিক্ষার্থীদের স্কুলে এনে রাস্তায় দাঁড় করিয়ে অভ্যর্থনা দেওয়া হয়েছে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনকে। আজ শুক্রবার সকালে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ছিল। সেখানে যোগ দিতে গেলে শিক্ষার্থীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে ঢাকঢোল বাজিয়ে
২ ঘণ্টা আগে