
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অনিয়মিত শ্রমিকেরা চাকরি স্থায়ীকরণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। আজ সোমবার নগরীর নওদাপাড়ায় বিএডিসি কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রমিকদের অভিযোগ, কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা সত্ত্বেও ছয় বছরেও তা কার্যকর হয়নি। অর্থ মন্ত্রণালয়ের নতুন নীতিমালার আওতায় শ্রমিকদের মাসিক আয়ের পরিবর্তে মাত্র ২২ দিনের মজুরি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর প্রতিবাদে রাজশাহীতেও কর্মসূচি পালন করা হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন অনিয়মিত শ্রমিক তাহারাজ আলী, শরিফুল ইসলাম নবাব, মিজানুর রহমান, আরিফুল ইসলাম, জিলানি জিয়ারুল ইসলাম ও রফিকুল ইসলাম।
তাঁরা বলেন, ‘আমরা বছরের পর বছর বীজ উৎপাদন, সংরক্ষণ, সেচসহ নানা কাজে নিয়োজিত, অথচ এখন আমাদের সাময়িক শ্রমিক দেখানো হচ্ছে। এটা স্পষ্ট প্রতারণা।’
এদিকে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি আজিজুল হক ও সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার এক বিজ্ঞপ্তিতে বলেন, আজ থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিএডিসির প্রধান কার্যালয়সহ সব খামার ও দপ্তরে অবস্থান কর্মসূচি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহআলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
৩ মিনিট আগে
সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে সেবার মান, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি অনিয়ম, সার্ভার সমস্যা ও লাইসেন্সবিহীন নামজারি কার্যক্রমের বিষয়ে...
৬ মিনিট আগে
পাবনা মানসিক হাসপাতালে অতি ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে ভর্তি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত দুই রোগীর মারামারিতে মারা গেছেন ইনজামুল হক নামে এক রোগী। আহত হয়েছেন নাজমুল ইসলাম নামে অপর রোগী। এ ঘটনায় মামলা হয়েছে। সেই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের নিরাপত্তা গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জনবল সংকট
১৮ মিনিট আগে
সিরাজগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জমি দখলমুক্ত করতে একদিনে প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নলকা–সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের প্রায় সাড়ে ৬ কিলোমিটার এলাকায় এ অভিযান চালানো হয়।
২৫ মিনিট আগে