
রাজশাহীতে জুলাই মাসের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নির্ধারিত ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু হয়েছে। আজ রোববার সকালে নগরের চণ্ডীপুর এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, চলতি মাসে রাজশাহী মহানগরসহ জেলার নয়টি উপজেলায় মোট ১ লাখ ৭৪ হাজার ৫৭ জন কার্ডধারী পরিবার টিসিবির এ সুবিধা পাচ্ছেন। শহরের ৩৬টি এবং উপজেলা পর্যায়ে ৮৩টি ডিলার পয়েন্টের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে।
শহিদুল ইসলাম জানান, এবার ৪৫৮ টাকার প্যাকেজে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি দেওয়া হচ্ছে। পাশাপাশি দুটি সাবান রাখা হয়েছে। দুই লিটার সয়াবিন তেলের মূল্য ২০০ টাকা, দুই কেজি মসুর ডালের মূল্য ১২০ টাকা এবং এক কেজি চিনির মূল্য ৭০ টাকা।
এ ছাড়া ৪৫ টাকা মূল্যের গায়ে মাখা সাবান ও ২৩ টাকা মূল্যের কাপড় কাঁচা সাবান ক্রেতার ইচ্ছানুযায়ী নেওয়া যাবে। অর্থাৎ, কেউ চাইলে সাবান কিনতে পারবেন, আবার না চাইলেও বাধ্যতামূলক নয়।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, সরকারের এ সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের দোরগোড়ায় সঠিকভাবে পৌঁছে যায়, সে জন্য মাঠ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান জানান, টিসিবির প্যাকেজে ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল বরাদ্দ থাকলেও জুলাই মাসে চালের বরাদ্দ পাওয়া যায়নি। তবে আগামী মাস থেকে ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হবে।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জুয়েল মিয়া নামে একজন নিহত হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার শান্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে। জুয়েল মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার নিলোখ্খা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে।
৯ মিনিট আগে
নওগাঁয় সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পর উভয় পক্ষই দ্বিতীয় দিনের মতো যান চলাচল বন্ধ রেখেছে। কোনো ঘোষণা ছাড়াই গতকাল রোববার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তজেলা রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
১ ঘণ্টা আগে
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে শৌচাগারে যাওয়ার কথা বলে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ...
১ ঘণ্টা আগে
রাড্ডা এমসিএইচ-এফপির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার আজকের পত্রিকাকে বলেন, সকালে এসে প্রথমে গেট খুলে দেওয়া হয়। এরপর ভাঙা ভবনগুলো পরিষ্কার করা হয়েছে। বর্তমানে টিকাদান কার্যক্রমসহ সক্ষমতা অনুযায়ী অন্যান্য স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে