
রাজশাহী চিনিকলের সহকারী ব্যবস্থাপক (সিভিল) প্রকৌশলী সামিউল ইসলামের শাস্তির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন। আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত তাঁরা চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
শ্রমিকেরা চিনিকলের ভেতরে একটি বিক্ষোভ মিছিলও করেন। এতে তাঁরা ওই প্রকৌশলীর বিরুদ্ধে নানা স্লোগান দেন।
গত ২৪ মার্চ এক শ্রমিকের কোয়ার্টারে পানির সমস্যার সমাধানের বিষয়ে চিনিকল শ্রমিক-কর্মচারী শ্রমিক ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রকৌশলী সামিউল ইসলামের সঙ্গে কথা বলতে যান। এ সময় উত্তেজিত হয়ে সিবিএ নেতা রফিকুলকে রড দিয়ে আঘাত করেন তিনি। শ্রমিকেরাও এ সময় তাঁকে অবরুদ্ধ করে রাখেন।
এ ঘটনায় ওই প্রকৌশলীর কাছে কৈফিয়ত তলব করেছে কর্তৃপক্ষ। সিবিএ সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের কাছেও কৈফিয়ত তলব করা হয়েছে। এ ছাড়া তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শ্রমিকদের অভিযোগ, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল বাশার শ্রমিকদের সঙ্গে পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন।
সোমবার আয়োজিত বিক্ষোভ ও সমাবেশে বক্তব্য দেন চিনিকল সিবিএর সভাপতি মাসুদ রানা। তিনি বলেন, প্রকৌশলী সামিউল ইসলাম পণ্যসেবা ও বাৎসরিক বরাদ্দ খাতের অর্থ সংস্কার এবং মেরামতের নামে লুটপাট করছেন। এমডি আবুল বাশার তাঁর কাছ থেকে সুবিধা নেন বলে সবকিছু জেনেও চুপ থাকেন। সমাবেশে মাসুদ রানা এই প্রকৌশলীকে দ্রুত অবসারণের দাবি জানান। তা না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি ঘোষণা দেন।
সিবিএ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘যাঁর হাজার হাজার অনিয়ম, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শ্রমিকদের শাস্তি দিয়ে দমিয়ে রাখার ষড়যন্ত্র চলছে। একজন শ্রমিককেও যদি কোনোরকম শাস্তি দেওয়া হয়, তাহলে চিনিকলে যে ঘটনা ঘটবে তার জন্য কর্তৃপক্ষই দায়ী থাকবে।’ এই পরিস্থিতি এড়াতে তিনি দ্রুত সামিউলকে প্রত্যাহারের দাবি জানান।
জানতে চাইলে চিনিকলের এমডি আবুল বাশার বলেন, ‘আমরা চিনিকলের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি করেছিলাম। সেই প্রতিবেদনের ভিত্তিতে তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রকৌশলীসহ তিনজনের কাছে কৈফিয়ত তলব করা হয়েছে। তাঁরা এখনো জবাব দেননি। সদর দপ্তর থেকেও একটি কমিটি তদন্ত করে গেছে। সবকিছু বিবেচনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদক কারবারিদের তালিকার দুই নম্বরে নাম থাকা জাহাঙ্গীর আলম হেরোইন ও অস্ত্রসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। সেই জাহাঙ্গীর গত মঙ্গলবার অংশ নেন গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাদকবিরোধী কমিউনিটি পুলিশিং সভায়। এতে বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন স্থানীয়রা।
১২ মিনিট আগে
রাজধানীর আদাবরে ফুটবল খেলা দেখার সময় বাঁশি বাজানোকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আবুল বাশার বাদশা নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তিনি মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি ছিলেন। এ ঘটনায় একই কমিটির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নামে আরও একজন নেতা...
৪২ মিনিট আগে
বান্দরবানের সাত উপজেলায় প্রাথমিক শিক্ষাব্যবস্থা এখন গভীর সংকটের মুখে। জেলার ৪৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭৪টিতে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় শিক্ষা কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের প্রশাসনিক দায়িত্বের চাপ বাড়ায় শ্রেণিকক্ষে পাঠদানে সময়...
১ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণে বাসুদেবপুর গ্রাম। গ্রামের বাড়িগুলোর আশপাশে থাকা সামান্যতম ভিটেমাটি অনাবাদি নেই। গ্রামের মাঝ দিয়ে যাওয়া রাস্তার দুধারে ফুল, ফল, মসলা ও বনজ বৃক্ষের চারা চোখে পড়ে। সেই সঙ্গে চোখে পড়ে, নার্সারির নামসংবলিত সাইনবোর্ড। নার্সারিগুলোয় মানুষের ব্যস্ততার দৃশ্যও চোখ এড়ায় না।
১ ঘণ্টা আগে