
মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা দাবিতে আন্দোলনে নেমেছেন রাজশাহী চিনিকলের শ্রমিকেরা। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে তাঁরা চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে ফটক সভা করেছেন। আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) পর্যন্ত নানা কর্মসূচির মাধ্যমে এ আন্দোলন চলবে বলে জানান শ্রমিকেরা।

রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি ৬টি বন্ধ চিনিকল আধুনিকীকরণ করে পুনরায় চালুর সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানিয়েছে। অর্থ বরাদ্দ না হলে ১০ আগস্ট ‘মার্চ টু পিএমও’ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। ১ থেকে ৩১ জুলাই চিনিকল এলাকায় প্রচার ও জনসংযোগ কর্মসূচিও পালন করা হবে।

গাইবান্ধার রংপুর চিনিকলটি আধুনিকায়নের কথা বলে আখমাড়াই বন্ধ ঘোষণা করা হয়। প্রায় ছয় বছর আখমাড়াই বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মিলের কোটি কোটি টাকার সম্পদ। এদিকে মানবেতর জীবনযাপন করছেন মিলের শ্রমিক-কর্মচারীরা। আর দুর্ভোগে পড়েছেন হাজারো আখচাষি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জের জয়পুরপাড়ায় চিনিকলের দখল করা জমির কমিটি নিয়ে সাঁওতালদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।