
বাগেরহাটে পারিবারিক কলহের জেরে রাজিয়া বেগম (৩৭) নামের এক নারীকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত বেল্লাল সরদারকে (৪৭) আটক করেছে বাগেরহাট মডেল থানা-পুলিশ।
রোববার (২৮ জুন) সন্ধ্যার আগমুহূর্তে শহরের নাগেরবাজার এলাকায় ভাড়া বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে।
বেল্লাল সরদার ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার দোঘোনা বটতলা এলাকার তোতা সরদারের ছেলে। হত্যার শিকার রাজিয়া বেগম বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ গ্রামের আনিস মাঝির মেয়ে। দিনমজুর বেল্লাল সরদার দীর্ঘদিন ধরে স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে নাগেরবাজার এলাকার মমিনউদ্দীনের বাড়িতে ভাড়া থাকতেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, হত্যার শিকার রাজিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাগেরহাট ২৫০ শয্যার হাসপাতালে ময়নাতদন্তের পর লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজকের পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ব্যুরো অফিসে কেক কেটে বর্ষপূর্তি উদ্যাপন করেছে। আজ রোববার বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হয়।
৫ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে পল্লী বিদ্যুতের ডিজিএম মো. সাইফুল আলমকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করেন বিক্ষুব্ধ কর্মচারীরা। ধানুয়া গ্রামে গ্রাহক-কর্মচারী সংঘর্ষের পর এই ঘটনা ঘটে। ঘটনাটি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
৫ মিনিট আগে
বাড়ির মালিক শহীদ মাস্টার তাঁর ভাড়াটে ফিরোজ আতিকের ফ্ল্যাটে লোকজন নিয়ে সব মালপত্র নিয়ে গ্যারেজে ফেলে রাখেন। তাঁর স্ত্রীকে বাসা থেকে বের করে দেন। এ সময় ভাড়াটে ফিরোজ আতিক মুন্সিগঞ্জে ছিলেন। খবর পেয়ে তিনি রাত ৮টার দিকে বাসায় এসে দেখেন, তাঁর ফ্ল্যাটের সব জিনিসপত্র বের করে গ্যারেজে...
৩২ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তিতে বিয়ের দুই মাস পর এক নববধূ ৭ মাস ১৯ দিনের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এ ঘটনায় নববধূর মায়ের করা মামলায় সাবেক প্রেমিক নিহাদ ইসলামকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানার পুলিশ। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
৩৭ মিনিট আগে