
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শাহরিয়ারের পরিবারকে দেওয়া সরকারি অনুদানের সোয়া ১২ লাখ টাকায় দ্বিতীয় বিয়ে করলেন বাবা মোহাম্মদ আব্দুল মতিন। তবে আব্দুল মতিনের দাবি, প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই তিনি নিজের সামর্থ্যে দ্বিতীয় বিয়ে করেছেন।
মোহাম্মদ আব্দুল মতিন (৫০) ও মমতাজ বেগমের (৪৫) বাড়ি উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামে। তাঁদের একমাত্র ছেলে ছিলেন শেখ শাহরিয়ার বিন মতিন। ১০ বছর বয়সী এক কন্যাসন্তানও রয়েছে তাঁদের।
শাহরিয়ার বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে ঢাকার মিরপুর-১০ নম্বর গোলচত্বরে গুলিবিদ্ধ হন। গুলি তাঁর ডান চোখের পাশ দিয়ে ঢুকে মাথা ভেদ করে বের হয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তিনি মারা যান। এরপর বিভিন্ন ধাপে সরকারি অনুদানের অর্থ দেওয়া হয় তাঁর পরিবারকে।
সূত্র জানায়, গত ২৯ মে ছেলের ভাতার অনুদান থেকে সাত লাখ টাকার কাবিন ও সোয়া পাঁচ লাখ টাকার স্বর্ণালংকার কিনে আব্দুল মতিন দ্বিতীয় বিয়ে করেন এবং সেই স্ত্রীকে বাড়িতে তোলেন।
পরিবারের দাবি, এ খবর জানার পর ২ জুন একমাত্র মেয়ে মুমতাহিনাকে নিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন মমতাজ বেগম। তবে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাঁকে আত্মহত্যার চেষ্টা থেকে বিরত রাখেন।
ঘটনার পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে আব্দুল মতিনের বিরুদ্ধে শহীদ ছেলে শাহরিয়ার বিন মতিনের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়া ও অল্প সময়ে অর্থ-সম্পদের মালিক হওয়ার অভিযোগও উঠেছে।
মমতাজ বেগম বলেন, ‘সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই আমার অনুমতি ছাড়াই আব্দুল মতিন দ্বিতীয় বিয়ে করেছেন। আমার জানামতে তাঁর হাতে বিয়ে করার মতো বা সোয়া পাঁচ লাখ টাকার স্বর্ণালংকার কেনার সামর্থ্য নেই। আমার শহীদ ছেলের রক্তের দাগ শুকানোর আগেই সরকারের দেওয়া অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করেছেন তিনি।'
মমতাজ বেগম আরও বলেন, ‘আমার ছেলের প্রথম মৃত্যুবার্ষিকীর পর থেকেই দ্বিতীয় বিয়ে করার জন্য আমাকে নানাভাবে চাপ দিয়ে আসছিলেন। তিনি বারবার বলছিলেন, উনার বংশ রক্ষার জন্য দ্বিতীয় বিয়ে করতে হবে।’
আরও অভিযোগ করে মমতাজ বেগম বলেন, ‘আব্দুল মতিন জুলাই অভ্যুত্থানে শহীদ একমাত্র ছেলে শাহরিয়ারের মৃত্যুকে পুঁজি করে শুরু থেকেই নানা ধরনের ধান্ধাবাজি ও প্রতারণা শুরু করেন। বারবার নিষেধ করার পরেও আব্দুল মতিন আমার কোনো কথাই শোনেননি। দুই বউয়ের ভরণপোষণের কোনো সামর্থ্য তাঁর নেই। তারপরও তিনি দ্বিতীয় বিয়ে করেছেন।’
মমতাজ বেগম আরও বলেন, ‘আমার শহীদ ছেলের নাম ভাঙিয়ে আব্দুল মতিন বিভিন্ন সময় মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন। আমি এ ঘটনার সঠিক বিচারের দাবি জানাচ্ছি।’
এদিকে অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ আব্দুল মতিন বলেন, ‘আমার বংশ রক্ষার জন্য আমি দ্বিতীয় বিয়ে করেছি। বিশেষ করে, আমার মায়ের অনুরোধে বিয়ে করতে বাধ্য হয়েছি। এ ছাড়া বিয়ে করার আগে প্রথম স্ত্রী আমাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিয়েছেন, কিন্তু এখন তিনি অস্বীকার করছেন।’
আব্দুল মতিন আরও বলেন, ‘আমি আলফা গ্রুপের মতিঝিল শাখায় সেলস ম্যানেজার হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। বিয়ে করে সোয়া পাঁচ লাখ টাকার স্বর্ণালংকার কেনার সামর্থ্য আমার আছে। ছেলের অনুদানের টাকা দিয়ে বিয়ে করতে হবে, বিষয়টি এমন নয়।'
প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে আব্দুল মতিন বলেন, ‘বিয়ে করার পর আমি আমার প্রথম স্ত্রীকে আনতে পাঁচবার বাসায় গিয়েছি। মেয়ের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেলেও তাদের সঙ্গে দেখা করতে পারিনি। সবশেষ অন্য একজনকে নিয়ে গেলে বাসায় ঢুকতে দেয়, তবে আমাকে অসম্মান করে বাসা থেকে বের করে দিয়েছে। বিষয়টি এখন সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে।' এ সময় নববধূর নাম ও পরিচয় জানতে চাইলে তিনি তা জানাতে অপারগতা প্রকাশ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর আয়াস বলেন, ‘জুলাই শহীদ শাহরিয়ার বিন মতিনের বাবার দ্বিতীয় বিয়ের বিষয়টি শুনেছি। বিষয়টি মেনে নেওয়ার মতো না। ছেলেকে যদি সত্যিই তিনি ভালোবাসতেন, তাহলে তিনি এমন একটি কাজ করতে পারতেন না। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। তিনি চাইলেই কন্যাসন্তানকে আগলে রেখে সংসার করতে পারতেন।’

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৪ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৬ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৬ ঘণ্টা আগে