
রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে লাল কার্ড প্রদর্শন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কয়েকজন শিক্ষার্থী। নির্বাচনী সহিংসতা ও নারীদের ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন তাঁরা। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
এ সময় রাবি সিনেট সদস্য ফাহিম রেজা বলেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থানের পর আমরা একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ৫ আগস্টের পর থেকে একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দলে দুই শতাধিক প্রাণ গেছে। বিশেষ করে নির্বাচনের পরিবেশকে কলুষিত করে গতকাল খুনের ঘটনা ঘটেছে। গত তিন দিনে দেশের ৬০টির বেশি স্থানে নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। হিজাব বা বোরকা পরে ভোট চাইতে যাওয়ার কারণে নারীদের লাঞ্ছিত করা হচ্ছে, যা আমাদের মা-বোনদের সম্মানে আঘাত এবং সুস্থ রাজনীতির পরিপন্থী।’
ফাহিম রেজা আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম, বিএনপির শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে আমরা দেখছি, প্রশাসনের উপস্থিতিতেই পাল্টাপাল্টি হামলা এবং খুনের ঘটনা ঘটছে। ফুটবল মাঠে কেউ নিয়ম ভাঙলে যেমন লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া হয়, তেমনি রাজনীতিতে একের পর এক “ফাউল” করা এবং খুনের রাজনীতি কায়েম করার প্রতিবাদে আজ আমরা তাদের লাল কার্ড প্রদর্শন করছি।’
রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক সাকিব বলেন, ‘জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে আমরা যে সুস্থ রাজনীতির স্বপ্ন দেখেছিলাম, বিএনপি তাদের অভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজি এবং দুই শতাধিক খুনের মাধ্যমে তা ধূলিসাৎ করে দিয়েছে। তাদের শীর্ষ নেতা বিদেশে ১৭ বছর থেকে “নতুন পরিকল্পনার” কথা বললেও বাস্তবে আমরা দেখছি সেই পুরোনো হত্যার রাজনীতির পুনরাবৃত্তি। রাজনীতিতে একের পর এক এই নীতিহীন “ফাউল” করার প্রতিবাদে আজ আমরা তাদের লাল কার্ড প্রদর্শন করছি।’
এদিকে আজ দুপুর ১২টার দিকে নির্বাচনী প্রচার-প্রচারণার সময় দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর হামলা, হেনস্তা ও হুমকির ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, দলীয় সহিংসতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বানও জানান তাঁরা।

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গুলশান সোসাইটির আয়োজনে গুলশান-২ এলাকার লেকপার্কে মঙ্গলবার বিকেলে শুরু হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। পরম্পরা সংগীত একাডেমির পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধায় দেশবরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পরিবেশন করেন রবীন্দ্র সংগীত।
৬ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১ এর একটি আভিযানিক দল উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৭ এলাকার একটি বাণিজ্যিক ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
৬ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় ছুরিকাঘাতে নিজের বাবাকে হত্যার দায়ে কিশোর ছেলেকে (১৬) গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পশ্চিমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৬ ঘণ্টা আগে
ঝালকাঠির নলছিটি উপজেলায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ইকবাল হোসেন হাওলাদার (৪৫) হত্যা মামলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মামলার তদন্ত কর্মকর্তা নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) সুফল সরকার উপজেলার নাচনমহল ইউনিয়নের নিজ এলাকা থেকে অভিযানে চালিয়ে ইউপি
৬ ঘণ্টা আগে