জয়পুরহাটের কালাইয়ে অপহৃত স্কুলছাত্রীকে (১৪) ঢাকার কদমতলী থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় অপহরণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. তরিকুল ইসলামকে (১৯) গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার র্যাব জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) র্যাব-৫ ও র্যাব-১০-এর একটি যৌথ অভিযানে রাজধানীর কদমতলী থানার মোহাম্মদবাগ এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ভিকটিম জয়পুরহাটের কালাই উপজেলার একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাবা বিদেশে থাকেন। এই সুযোগে আসামি তরিকুল প্রেমের প্রস্তাব দিয়ে ভিকটিমকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন।
গত ১৯ জুন সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে বিদ্যালয়ের পাশ থেকে তরিকুল অজ্ঞাতনামা আরও ২-৩ জন সহযোগীসহ ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে অপহরণ করেন। এ ঘটনায় ২ জুলাই ভিকটিমের মা কালাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের সহযোগিতা চাইলে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প এবং র্যাব-১০-এর যৌথ দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষে বৃহস্পতিবার অভিযানে অপহরণকারীকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হন তাঁরা।
র্যাব আরও জানায়, অপহৃত ছাত্রীকে ইতিমধ্যে কালাই থানায় হস্তান্তর করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙ্গালী নদী থেকে তীর্থ সাহা (১৭) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৬ জুন) সকালে উপজেলার আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
১০ মিনিট আগে
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এর ফলে যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা।
২৩ মিনিট আগে
নেত্রকোনা সদরের বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আলবার খান সামি (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা সদরের বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘাতের প্রেক্ষাপটে বান্দরবানের থানচি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা খুমি সম্প্রদায়ের ৪৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৪৪ মিনিট আগে