
চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক সাইফুল ইসলামের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার রাতে রোকনপুর সীমান্তের শূন্যরেখায় বিএসএফ সদস্যরা বিজিবির কাছে তাঁর লাশ হস্তান্তর করে।
এর আগে গত মঙ্গলবার রাতে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন সাইফুল ইসলাম। এ ঘটনায় আহত হন রাজু হোসেন নামের আরেক যুবক। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা দুজনই রাঁধারনগর ইউনিয়নের রোকনপুর ঠাকুরপুকুর গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার ও বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাতে চার-পাঁচজনের একটি দল রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ২১৯-এর কাছে ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৫৯ ইটাভাটা ক্যাম্পের টহলরত সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালালে সাইফুল ঘটনাস্থলেই নিহত হন। পরে বিএসএফ সদস্যরা সাইফুলের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিজিবির পক্ষ থেকে নিখোঁজ সাইফুল ইসলামের বিষয়ে গত বুধবার বিএসএফের কাছে জানানো হয়েছিল। পরে বিএসএফ নিহত সাইফুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। গতকাল বৃহস্পতিবার রাতে লাশ হস্তান্তর করেছে। পরে রাতেই লাশ তাঁর পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে