
রাজশাহীর মোহনপুর উপজেলায় বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াতের কর্মী মো. আলাউদ্দিন (৬৫) নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। নিহত আলাউদ্দিনের ছেলে ইমরান নাজির বাদী হয়ে গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মোহনপুর থানায় হত্যা মামলাটি করেন।
মামলায় বিএনপির স্থানীয় সাত নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মোহনপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল আউয়াল বলেন, আজ রোববার দুপুরে নিহত আলাউদ্দিনের মরদেহ ময়নাতদন্তের পর তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর বিকেলে নিজ এলাকা সাঁকোয়ায় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। এ সময় জামায়াতের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমানসহ সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ‘আলাউদ্দিন নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছি। আশা করছি, দ্রুততার সঙ্গে গ্রেপ্তার করা সম্ভব হবে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।’

প্রকল্প পরিচালকের ভাষ্য অনুযায়ী, বুধবার দুপুরে তাঁর কক্ষে ঢুকে মিন্টু চলমান একটি দরপত্র তাঁকে দেওয়ার দাবি জানান। দরপত্রটি ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থায় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) আহ্বান করা হয়েছে। নিয়ম অনুযায়ী মূল্যায়নের মাধ্যমে যোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হবে বলে তিনি
৩ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে ১ লাখ ৪ হাজার ৬৬০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটরবাইক জব্দ করা হয়েছে।
৭ মিনিট আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা আরও একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন গোয়ালন্দ আমলী আদালত। ৬ এপ্রিল ২০২৫ থেকে তিনি কারাগারে রয়েছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
১৯ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে স্বামী ইসমাইলের মাথার খুলি ছিন্নভিন্ন হয়ে মগজ বেরিয়ে গিয়েছিল। স্বামীর সারা শরীর ছিল রক্তাক্ত। ব্যান্ডেজ না করে তাঁর দেহ নড়াচড়া করা যাচ্ছিল না। লাশ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নেওয়ার পথে পুলিশ-বিজিবি হেনস্তা করে। যার কারণে দুর্ঘটনায় স্বামী মারা গেছে বললে
২২ মিনিট আগে