বিনা টিকিটে ট্রেন ভ্রমণ রোধে টাস্কফোর্সের টানা নয় দিনের অভিযানে ৬ হাজার ৬৫৫ জন যাত্রীকে জরিমানা করেছে বাংলাদেশ রেলওয়ের পাকশী রেল বিভাগ। এসব যাত্রীদের কাছ থেকে রেল কর্তৃপক্ষ জরিমানা আদায় করেছে ১৮ লাখ ৩৫ হাজার ৫৭০ টাকা। গতকাল সোমবার সকালে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
রেল বিভাগ জানায়, বিনা টিকিটের যাত্রী প্রতিরোধকল্পে গত মাসে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয় পাকশী রেল বিভাগে। টাস্কফোর্সের প্রধান করা হয় পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনকে। অক্টোবরের শুরু থেকে ৯ তারিখ পর্যন্ত এ অভিযান চলে।
সূত্র জানায়, চলতি মাসের প্রথম সপ্তাহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক ছাত্রছাত্রীদের রাজশাহীতে যাতায়াত বৃদ্ধি পাওয়ায় ট্রেনে বিনা টিকিটের যাত্রী সংখ্যাও বেড়ে যায়। এতে সাধারণ যাত্রীরা দুর্ভোগ ও বিড়ম্বনার শিকার হন। বিষয়টি টাস্কফোর্স টিমের নজরে আসায় বিনা টিকিটধারী যাত্রীদের বিরুদ্ধে তাঁরা বিশেষ অভিযান চালানো সিদ্ধান্ত নেয়।
পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা দপ্তর সূত্রে জানা গেছে, অক্টোবরের প্রথম দিন থেকে শুরু করা হয় টাস্কফোর্সের বিশেষ অভিযান। গুরুত্বপূর্ণ জংশন ও স্টেশনের মধ্যে পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার পোড়াদহ, খুলনা, সান্তাহার ও রাজশাহীতে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনের সমন্বয়ে ৯ দিন টাস্কফোর্সের বিশেষ অভিযান চলে। এ সময় ৬ হাজার ৬৫৫ জন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ ১৮ লাখ ৩৫ হাজার ৫৭০ টাকা আদায় করা হয়। যা পাকশী রেল বিভাগের স্মরণীয় একটি বিশেষ অভিযান।
অভিযানের সময় প্ল্যাটফর্মের প্রবেশ মুখ ও স্টেশন থেকে বের হওয়ার পথে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ মোতায়েন ও নজরদারি জোরদার করা হয়। ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শকেরা পাকশী বিভাগের গুরুত্বপূর্ণ স্টেশনে ৩০ টির অধিক চলন্ত ট্রেনে টানা অভিযান পরিচালনা করে রেকর্ড পরিমাণ জরিমানা আদায় করেছে বলে পাকশী রেল জানায়।
অভিযানের সময় টাস্কফোর্স টিমের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক ছাত্রছাত্রীরা যাতে সহজে যাতায়াত করতে পারে সে জন্য রাজশাহীগামী প্রত্যেক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হয়। এ ছাড়াও আন্তনগর সিল্কসিটি, পদ্মা, সাগরদাঁড়ি, কপোতাক্ষ, বরেন্দ্র, তিতুমীর এক্সপ্রেসসহ ৬টি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়।
টাস্কফোর্সের প্রধান পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, যাত্রী সেবা ও রেলের আয় বাড়ানো এই অভিযানের মূল লক্ষ্য। পাকশী বিভাগে বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে টাস্কফোর্সের এমন অভিযান অব্যাহত থাকবে। এ জন্য তিনি সকলের সহযোগিতায় কামনা করেন।

রাজধানীর দরিদ্র শ্রমজীবীদের তিন বড় আবাসস্থল কড়াইল, ভাষানটেক ও সাততলা বস্তির বাসিন্দাদের জন্য সমন্বিত পরিকল্পিত আবাসন প্রকল্প নিতে যাচ্ছে সরকার। ইতিমধ্যে এ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিক কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হতে...
১ ঘণ্টা আগে
বগুড়ার বেসরকারি চিকিৎসা খাত চলছে নিয়ন্ত্রণহীনভাবে। বিভিন্ন অনিয়মের কারণে ইতিমধ্যে ৭৬টি প্রতিষ্ঠান বন্ধ করা হলেও পরে ভিন্ন নামে আবারও চালু করা হয়েছে। তবে এর বাইরে রয়েছে আরও শতাধিক অনুমোদনহীন প্রতিষ্ঠান। অনেক প্রতিষ্ঠানের নেই প্রয়োজনীয় অবকাঠামো, প্রশিক্ষিত জনবল ও নিরাপদ চিকিৎসাব্যবস্থা।
২ ঘণ্টা আগে
সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বঙ্গোপসাগরে মাছ শিকারে টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। নিষেধাজ্ঞা শেষে ১১ জুন মধ্যরাত থেকে উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা উপজেলার প্রায় ৪০ হাজার জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যান।
২ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ১৩ মাস আগে জব্দ করা ১৮৩ বস্তা চাল অভিযুক্ত চাল ব্যবসায়ী বাপ্পি কুণ্ডুকে দিয়ে দিল খাদ্য বিভাগ। গত সোমবার দুপুরে ওসিএলএসডি কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বাপ্পি কুণ্ডুর হাতে চালের বস্তাগুলো তুলে দেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ এবং গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা...
২ ঘণ্টা আগে