
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় লোকালয়ে প্রায় ১০ দিন ধরে ছুটে বেড়াচ্ছে একটি দলছুট হনুমান। তাকে দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক মানুষ।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুই দিন আগেও পৌর এলাকার শালঘরিয়ায় ছিল হনুমানটি। এখন আবার চলে এসেছে দেবীপুর গ্রামে। এর আগেও অনেক গ্রামে দেখা গেছে এ হনুমানটিকে। এক এলাকা থেকে আরেক এলাকায় ছুটে ফিরছে। মানুষ খাবার ছুড়ে দিচ্ছে। কিন্তু প্রাণীটি খাচ্ছে না। শুঁকেই চলে যাচ্ছে। খাবার পছন্দসই হচ্ছে না। অনাহারে দুর্বল হয়ে গেছে প্রাণীটি। তবে উদ্ধার কোনো সমাধান নয় বলে জানিয়েছে বন বিভাগ।
পৌর এলাকার দেবীপুর গ্রামের বাসিন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওন আহম্মেদ বলেন, খাদ্যসংকটের পাশাপাশি হনুমানটির বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মানুষের অত্যাচার। যেখানেই যাচ্ছে, সেখানেই জড় হচ্ছে শত শত উৎসুক মানুষ। কেউ তার দিকে ছুড়ছে ঢিল। আবার কিশোরদের মধ্যে কেউ করছে লাঠিপেটা। ১০ দিন ধরে উপজেলা ও পৌর এলাকায় বিচরণ করলেও প্রশাসনের পক্ষ থেকে হনুমানটিকে উদ্ধারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
নামোদুরখালী গ্রামের আকতার হোসেন বলেন, ‘এই হনুমানটি আমার গ্রামেও এসেছিল। বন বিভাগে যোগাযোগ করে কোনো লাভ হয়নি। যোগাযোগ করেছিলাম। তারা বলেছিল, আমরা এগুলো উদ্ধার করতে পারব না। তাদের কাছে নাকি পর্যাপ্ত লোকবল নেই। এ ছাড়া তারা স্থানীয় লোকদের হনুমানটিকে খাবার দিতে নিষেধ করেছিল।’
শনিবার দুপুরে হনুমানটিকে দেখা যায় দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রামের একটি আমগাছে। গ্রামের বহু নারী-পুরুষ হনুমানটি দেখতে দাঁড়িয়ে আছেন। অনেক শিশু-কিশোর আবার ঢিল ছুড়ে মারছে। আবার কেউ খাবার নিয়ে দাঁড়িয়ে আছে।
ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা শামসুজ্জোহা বলেন, ‘এই হনুমানটি দলছুট হয়ে পঞ্চগড় থেকে বাঁশের ট্রাকে আসতে পারে। হনুমানটিকে রক্ষা করতে হবে। ওর বিষয়ে কিছু লেখেন, যাতে প্রশাসনের কারোর নজর পড়ে। হনুমানটিকে দ্রুত উদ্ধার করে নিয়ে না গেলে, মানুষের অত্যাচার ও অনাহারে এটি মারা যাবে নিশ্চিত।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, ‘সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে হনুমানটি দেখেছি। এই উপজেলায় বন কর্মকর্তা নেই। বিষয়টি জেলা বন বিভাগে জানাব। আশা করছি, দ্রুত হনুমানটিকে বন বিভাগ নিয়ে যাবে।’
জানতে চাইলে রাজশাহী জেলা বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, ‘এটা উদ্ধারে কোনো সমাধান নয়। আমি কয়েক দিন আগে এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তাদের বলেছি, কেউ যেন হনুমানটিকে খাবার না দেয়। খাবার দিলে আর যেতে চাইবে না। প্রাকৃতিকভাবেই তারা এমনিতে আগের স্থানে চলে যাবে। ভয়ের কোনো কারণ নেই—উল্লেখ করে এই কর্মকর্তা আরও বলেন, উদ্ধার করে কী হবে? তাকে চিড়িয়াখানায় রাখা হবে। ফলে তার জীবন বন্দী হয়ে পড়বে। বরং তাকে উত্ত্যক্ত করা যাবে না। তাকে নিরাপদে রাখলে সে কারোর ক্ষতি করবে না।’

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
৮ মিনিট আগে
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
১১ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
৩২ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
৩৫ মিনিট আগে