Ajker Patrika

বাঘায় বেশি দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      
বাঘায় বেশি দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকী ফয়সাল তালুকদার। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর বাঘায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রির অভিযোগে বিসিআইসি অনুমোদিত দুই সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার উপজেলার আড়ানী পৌরসভা ও আড়ানী ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তকী ফয়সাল তালুকদার।

অভিযানে আড়ানী পৌরসভার আশা ট্রেডার্সকে ১০ হাজার টাকা ও আড়ানী ইউনিয়নের মদিনা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, বেশি দামে সার বিক্রির অভিযোগ পেয়ে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা মেলায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ ও ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই ডিলারকে এ জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তকী ফয়সাল তালুকদার বলেন, জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত