Ajker Patrika

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী
আজ দুপুরে রাজশাহী নগরে চলমান এবং উদ্বোধনের অপেক্ষায় থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: আজকের পত্রিকা

ভবন নির্মাণের সময় কেউ আইনবহির্ভূত কাজ করলে তাঁকে অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজশাহী নগরের ১ নম্বর ওয়ার্ডে সড়ক নম্বরসংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সম্প্রতি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অনেকেই বাধা দিচ্ছেন। সরকারের এ ধরনের কাজে যাঁরা বাধা দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে বুধবার সকাল থেকে রাজশাহী নগরে চলমান এবং উদ্বোধনের অপেক্ষায় থাকা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রী জাকারিয়া তাহের। দুপুরে সড়ক নম্বরসংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি আরডিএ প্রান্তিক আবাসিক এলাকার উদ্বোধন করেন। পরে ওই এলাকার একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এ ছাড়া নাটোর রোড থেকে রাজশাহী বাইপাস সড়ক পর্যন্ত সংযোগ সড়ক ও উড়ালসড়কের উদ্বোধন করেন মন্ত্রী। পরে সেখানে বৃক্ষরোপণ করেন তিনি।

এ সময় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত