
রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় রাজশাহী ও বগুড়ার দুটি জুয়েলারি দোকান থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা দুটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান এ তথ্য জানান। এর আগে গতকাল মঙ্গলবার আরএমপির বোয়ালিয়া থানার একটি দল ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন ঝালকাঠি সদর উপজেলার উত্তর মারাবাটি এলাকার মো. রিয়াজুল ইসলাম ও কুমিল্লার বুড়িচং উপজেলার লড়িবাগ এলাকার মো. রোমান। তাঁরা ঢাকার খিলক্ষেত এলাকায় থাকতেন।
পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর রিয়াজুল ইসলাম নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে রাজশাহীর সাহেববাজারের আশা জুয়েলারি স্টোর থেকে ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন নেন। এর বিপরীতে তিনি এক হাজার টাকা মূল্যমানের ১১৫টি জাল নোট দেন।
পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় রিয়াজুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে খিলক্ষেতের মা জুয়েলার্সের মালিক রোমানকে গ্রেপ্তার করা হয়।
তদন্তে জানা যায়, রিয়াজুল একই কৌশলে গত ৬ অক্টোবর বগুড়ার তামান্না জুয়েলার্স থেকেও একটি স্বর্ণের চেইন আত্মসাৎ করেন। এ ক্ষেত্রে তিনি ১ লাখ ২২ হাজার টাকার জাল নোট ব্যবহার করেন। প্রতারণার মাধ্যমে নেওয়া ওই চেইনটিও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ আরও জানায়, রিয়াজুলের বিরুদ্ধে রংপুরের বদরগঞ্জ ও ঢাকার খিলক্ষেত থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ৩৬ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে অনুষদভিত্তিক সেরা ফলাফল অর্জন করায় তাঁদের এই অ্যাওয়ার্ড দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক
৩ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে কোহিনুর বেগম (২৩) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের বৈলতলী এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগে
বাগেরহাটের মোংলায় এক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই মাস পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে খুলনার দাকোপ ও বাগেরহাটের মোংলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে তাঁদের বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩৬ মিনিট আগে
বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে (৭৮) গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
৪২ মিনিট আগে