কুমিল্লার বরুড়ায় একটি ফসলি জমি থেকে হাত-পা বাঁধা অবস্থায় পুঁতে রাখা আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফসলি জমিতে মরদেহের অংশবিশেষ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বরুড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে হাত-পা বাঁধা মরদেহটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, অন্য কোথাও ওই নারীকে হত্যা করার পর মরদেহ গুমের উদ্দেশ্যে দুর্বৃত্তরা ফসলি জমিতে পুঁতে মাটি চাপা দিয়ে থাকতে পারে। মরদেহ ফুলে যাওয়ায় মাটি সরে গিয়ে সেটি স্থানীয়দের নজরে আসে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও ওই নারীকে হত্যার পর মরদেহটি এখানে পুঁতে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ সার মজুত রাখার অভিযোগে সোলাইমান পাটোয়ারী নামের এক সারের ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর গুদাম থেকে ২০০ বস্তা এমওপি (মিউরেট অব পটাশ) ও ৩০০ বস্তা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার উদ্ধার করা হয়েছে।
১৬ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ৩০০টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকা থেকে এসব শাড়ি উদ্ধার করা হয়। চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।
১৮ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে বদ্ধ জলাশয়ে ডুবে জুনাইদ ও ইউসুফ নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মাওনা ফায়ার সার্ভিস স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মুলাইদ গ্রামের একটি জলাশয় থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
৩৮ মিনিট আগে