
‘সে প্রায় সময়ই বাইরে থাকত। ঘরে আসত না। মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। ডাকাতি করছিল, কেউ হয়তো মেরে ফেলেছে। এর আগেও এক জায়গায় ডাকাতি করতে গিয়ে পাবলিকে ধরে মাথা ফেটে দিয়েছিল, মাথায় তখন ৮টি সেলাই হয়েছিল।’ —স্বামীর মরদেহের পাশে দাঁড়িয়ে ক্ষোভ ও মানসিক যন্ত্রণা প্রকাশ করে শামীমা আকতার কথাগুলো বলছিলেন।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলীর বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার কবরস্থানের ঝোপঝাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দিল মোহাম্মদের (৪৮) মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে তাঁর স্ত্রী শামীমা আকতার গিয়ে মরদেহ শনাক্ত করেন।
পরে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ।
দিল মোহাম্মদ উপজেলার ইছানগর এলাকার মৃত আলী আহমদের ছেলে। তাঁরা উত্তর বন্দর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) মহিলা সদস্য রুমি আকতার বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশকে অবগত করি। পরে আমি গিয়ে দেখি লোকজনের ভিড় জমেছে। জানতে পারলাম, তাঁরা আমাদের এলাকায় ভাড়া বাসায় থাকেন। তাঁর স্ত্রীকে খবর দিলে তিনি গিয়ে মরদেহ শনাক্ত করেন।’
পুলিশ জানায়, অতিরিক্ত নেশা করায় জ্ঞান হারিয়ে মুখ থুবড়ে পড়ে ঘটনাস্থলে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে কর্ণফুলী থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, ‘নিহত ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

গাজীপুরের শ্রীপুরে বদ্ধ জলাশয়ে ডুবে জুনাইদ ও ইউসুফ নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মাওনা ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় মুলাইদ গ্রামের একটি জলাশয় থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
১৬ মিনিট আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের বদলির আদেশ কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল করা হয়েছে। ফলে তিনি আগের পদেই সবুজবাগ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন।
২০ মিনিট আগে
রাজধানীর চলমান ও শিগগির বাস্তবায়ন হতে যাওয়া বড় উন্নয়ন প্রকল্পগুলোর কারণে যানজট মোকাবিলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৪০ মিনিট আগে
কুমিল্লার বরুড়ার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামের একটি ফসলি জমি থেকে হাত-পা বাঁধা অবস্থায় আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
৪২ মিনিট আগে