
রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও অস্ত্র মজুত করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র্যাব-৫-এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল সোমবার রাত পৌনে ১টার দিকে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবুবাগানে এই অভিযান চালায়।
সকালে এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, অভিযান চলাকালে সেখানে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা দেখতে পান র্যাব সদস্যরা। বস্তাগুলোতে বিস্ফোরক থাকতে পারে, এমন সন্দেহ হলে ঘটনাস্থলে র্যাব-৫-এর বম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। পরে বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তা দুটি পরীক্ষা করে ২১টি ককটেলসদৃশ বস্তু শনাক্ত করেন।
এ ছাড়াও একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে একটি হাঁসুয়া, একটি বড় ছোরা, একটি ছোট ছোরা এবং একটি চাকু উদ্ধার করা হয়। ঘটনাস্থলে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও এসব ককটেল ও অস্ত্রের মালিকানা সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেননি। তাই প্রাথমিক অনুসন্ধানেও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
র্যাবের ধারণা, আসন্ন ঈদকে সামনে রেখে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব ককটেল ও দেশীয় অস্ত্র সেখানে মজুত করে রেখেছিল। চন্দ্রিমা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধার করা ককটেল ও দেশীয় অস্ত্রগুলো হস্তান্তর করা হয়েছে। কারা এগুলো মজুত করেছিল, তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব।

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
৩ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
৫ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
৫ ঘণ্টা আগে