Ajker Patrika

নদীতে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৭: ১৭
নদীতে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে নিখোঁজের তিন দিন পর শওকত সরকার নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর বিনানই নদীর ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামছুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘গত মঙ্গলবার ভোরে শওকত সরকার (৩০) তাঁর ভাই ও ভাতিজাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে যমুনা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরা শেষে নৌকায় করে বাড়ি ফিরছিলেন তাঁরা। 

এ সময় হঠাৎ শওকত নৌকা থেকে পড়ে নদীতে ডুবে নিখোঁজ হন। নিখোঁজের তিন দিন পর আজ (শুক্রবার) দুপুরের দিকে তাঁর লাশ ভেসে উঠলে স্থানীয়রা লাশটি উদ্ধার করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত