নওগাঁর পোরশায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাঁশের আঘাতে ইউনুস আলী নামের এক ব্যক্তিকে হত্যার মামলার আসামি মফিজ উদ্দিনকে (৬৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় দেন।
আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি বিকেলে নওগাঁর পোরশা উপজেলার সোমনগর গ্রামের ইউনুস আলী তাঁর জ্যাকেটের চেইন লাগানোর জন্য পার্শ্ববর্তী সুতলী বাজারে দরজি মফিজ উদ্দিনের দোকানে যান। চেইন লাগানোর মজুরি হিসাবে দরজি মফিজ উদ্দিন ৩০ টাকা দাবি করেন। কিন্তু ইউনুস ২০ টাকা দিতে চান। এ নিয়ে উভয়ের মধ্যে বাক্বিতণ্ডা হয়।
একপর্যায়ে দরজি মফিজ উদ্দিন বাঁশ দিয়ে ইউনুসের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ইউনুসকে। পল্লী চিকিৎসকের কাছে মাথায় সেলাই ও ব্যান্ডেজ করে বাসায় ফেরার পথে মৃত্যু হয় ইউনুসের।
এ ঘটনায় তাঁর ছোট ভাই সোনাবর আলী বাদী হয়ে পোরশা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
এরপর দীর্ঘদিন ধরে মামলার সাক্ষ্যগ্রহণ চলে। আজ বৃহস্পতিবার মফিজ উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও নগদ ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ। রায় ঘোষণার সময় এজলাস কক্ষে আসামি উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নওগাঁ দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল খালেক। আসামি পক্ষের আইনজীবী ছিলেন দেওয়ান আবু হোসেন।
রায়ে সন্তুষ্টি জানিয়ে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল খালেক বলেন, এ রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে