
রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বাড়িতে কাফনের কাপড় রেখে গেছে দুর্বৃত্তরা। এর সঙ্গে একটি চিরকুটও দেওয়া হয়। তাতে লেখা রয়েছে, ‘প্রস্তুত হ রাজাকার। বাপ-মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
এমন হুমকি পাওয়া নেতার নাম খালিদ হাসান মিলু। তিনি এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক। জেলার মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে তাঁর বাড়ি। গতকাল শনিবার দিবাগত রাতে তাঁর বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করা হয় বলেও তাঁর অভিযোগ। পরে বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট পাওয়া যায়।
খালিদ হাসান মিলু জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তিনি বাসায় ঢোকেন। এরপর ঘরে বসে ছিলেন। হঠাৎ জানালার পাশ থেকে অপরিচিত একজনের কণ্ঠ শুনতে পান। তাঁকে বলা হয়, ‘বাইরে বের হয়ে দেখ।’ এরপর তিনি বাড়ির বারান্দায় গিয়ে দেখেন, টিনের সঙ্গে থাকা কাঠের আড়ায় আগুন জ্বলছে। এ সময় তিনি পেট্রলের গন্ধ পান।
মিলু আরও জানান, এ ঘটনার পর তিনি বাড়ি থেকে বের না হয়ে প্রতিবেশীদের ডাকেন। ধুরইল বাজারের নৈশপ্রহরীও আসেন। এরপর তিনি বাড়ি থেকে বের হলে সামনে একটি পলিথিন দেখতে পান। এরপর তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে পলিথিনের ব্যাগটিতে কাফনের কাপড় ও চিরকুট পায়। পরে পুলিশ সেগুলো নিয়ে যায়।
মিলু বলেন, ‘বৃষ্টির কারণে ঘরবাড়ি ভেজা অবস্থায় ছিল। ফলে পেট্রল ঢাললেও আগুন ছড়িয়ে পড়েনি। যেটুকু আগুন লেগেছিল, তা আমরা নিভিয়ে ফেলি। এ সময় এসে এ রকম হুমকি পাওয়ায় আমি উদ্বিগ্ন এবং আতঙ্কিত। চিরকুটেই “জয় বাংলা” লেখা আছে। সুতরাং কারা এটি করেছে, তা বুঝতেই পারছি। এ ব্যাপারে থানায় অভিযোগ করব।’
এনসিপির রাজশাহী জেলা সমন্বয়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু বলেন, ‘এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক ও লজ্জার। এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা এভাবে আমাদের হুমকি দিচ্ছে। এটা প্রশাসনের ব্যর্থতা। প্রশাসন যদি পুরোপুরি কাজ করত, তাহলে সন্ত্রাসীরা এমন সাহস দেখাতে পারত না। আমরা এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করব, যেন জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা হয়।’
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আজকের পত্রিকা'কে বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আমি খালিদ হাসান মিলুকে লিখিত অভিযোগ করতে বলেছি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা ঘটনাটি তদন্ত করছি।’
আরও খবর পড়ুন:

রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিংয়ের ৬০ ও ৬২ নম্বর প্লটে নির্মাণকাজ বন্ধ করে আড়াই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে প্লট ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মাইনমুনা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. কাউসার রহমান।
৫ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ডিএসসিসির উদ্যোগে প্রতীকী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পোশাক বিক্রি করা হয়েছে। ৫০ পয়সা থেকে পাঁচ টাকার মধ্যে পণ্য কেনার সুযোগ পেয়েছেন নিম্ন আয়ের মানুষ।
৮ মিনিট আগে
ইমদাদুল ও নাইসের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের সঙ্গে মজা করতেন। গতকাল রাতে দুজন গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। সেখানে তুচ্ছ বিষয় নিয়ে মজা করতে গিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
১৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের এলাহি নূর চা-বাগানসংলগ্ন সাহেবের রাস্তায় পাঠিয়ালছড়ি খালের ওপর নির্মাণাধীন ১২ মিটার দীর্ঘ সেতুটির কাজ শেষ হওয়ার কথা গত জুন মাসে। অথচ এ সময়ের মধ্যে শেষ হয়েছে মাত্র অর্ধেক কাজ। এ অবস্থায় ভোগান্তি দীর্ঘায়িত হওয়ায় হতাশা প্রকাশ করেছে এলাকাবাসী।
১৫ মিনিট আগে