
বৈষম্যহীন ব্যবস্থা এবং নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে নতুন এক রাজনৈতিক শক্তির কথা বলেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। দুই সপ্তাহ ধরে ছাত্র ও সাধারণ নাগরিকদের সঙ্গে নিবিড় আলোচনার পর এই সম্ভাবনার কথা লিখলেন বলে জানিয়েছেন তিনি। গতকাল রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মাহফুজ আলম তরুণ সমাজ ও আদর্শিক রাজনীতিতে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
মাহফুজ আলম লিখেছেন, গত দুই সপ্তাহে তিনি কয়েক শ ছাত্র ও নাগরিকের সঙ্গে কথা বলেছেন। যাঁরা একসময় বিকল্প রাজনৈতিক শক্তি নিয়ে আশাবাদী ছিলেন, তাঁদের মধ্যে এখন একধরনের হতাশা ও আস্থাহীনতা লক্ষ করেছেন তিনি। তবে আলোচনার শেষে সবাই একটি বিষয়ে একমত হয়েছেন—দেশের স্বার্থে তাঁরা ‘আরেকবার চেষ্টা করে দেখতে’ চান।
জুলাই আন্দোলনের অন্যতম মুখ ও সাবেক এই উপদেষ্টা তাঁর বার্তায় স্পষ্ট করে বলেছেন, যারা প্রচলিত দ্বিদলীয় (বা জোট) রাজনৈতিক কাঠামোর বাইরে একটি টেকসই বিকল্প খুঁজছেন, তাঁদের জন্যই এই উদ্যোগ। তিনি বলেন, ‘আপনারা যাঁরা বৈষম্যহীন ব্যবস্থা, মানবাধিকার, ন্যায়বিচার ও নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসী এবং আদর্শিকভাবে আপসহীন ও পলিসি-বেজড রাজনীতি প্রত্যাশা করেন, তাঁরা আশা করি যোগাযোগ করবেন।’
শুধু নতুন স্বপ্ন দেখানো নয়, বরং নিজেদের ভুল ও সীমাবদ্ধতা নিয়েও খোলামেলা আলোচনার কথা বলেছেন মাহফুজ আলম। তিনি উল্লেখ করেন, গত দেড় বছরের ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, বাস্তব সংকট এবং ঘাটতিগুলো নিয়ে তিনি কথা বলতে চান। গত দেড় বছরের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা শেষে কীভাবে একটি নূতন রাজনৈতিক আন্দোলন শুরু করা যায়, সেই সম্ভাবনা নিয়ে আলোচনার পথ উন্মুক্ত রেখেছেন তিনি।
‘We need fresh blood,’ উল্লেখ করে মাহফুজ আলম উচ্চ আদর্শ ও দীর্ঘমেয়াদি অঙ্গীকার সম্পন্ন নতুন মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান। আগ্রহী নাগরিকদের নিজেদের কথা বা প্রশ্ন লিখে পাঠানোর জন্য [email protected] এই ই-মেইল ঠিকানাটি দিয়েছেন তিনি।
স্ট্যাটাসটি শেষ করার আগে মাহফুজ আলম ‘হ্যাশট্যাগ’ ব্যবহারের মাধ্যমে ওসমান হাদির জন্য ন্যায়বিচারের দাবি পুনর্ব্যক্ত করেছেন।

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
১২ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
১৫ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
১৮ ঘণ্টা আগে
ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে