
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. খাইরুজ্জামান উজ্জল (২৬), মো. মেহেদী হাসান নাঈম (২০), মো. আরমান আহমেদ (৩৫), মো. ফরহাদ হোসেন (১৯), মো. মনির হোসেন (২৮) ও মো. রুবেল রানা (২০)। তাঁরা সবাই মহানগরীর কাশিমপুর ও জেলার কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকার ভাড়াটে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকার ‘গ্রামীণ ফেব্রিকস অ্যান্ড ফ্যাশন লিমিটেড’ কারখানায় একদল শ্রমিক আকস্মিকভাবে কাজ বন্ধ করে দেন। তাঁরা বিভিন্ন দাবিতে লোহার রড, পাইপ ও লাঠিসোঁটা নিয়ে কারখানার ভেতর বিক্ষোভ শুরু করেন।
বেলা ১১টার দিকে কারখানার সিনিয়র অফিসার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) পরিস্থিতি শান্ত করতে এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে আলোচনার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা কর্মকর্তাদের ওপর হামলা চালান। হামলায় সহকারী মেডিকেল কর্মকর্তা আলিমুজ্জামান, সিনিয়র ম্যানেজার (অ্যাডমিন) মো. শহিদুল ইসলামসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।
এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা কর্মকর্তাদের হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাতের চেষ্টা করলে তাঁরা রক্তাক্ত হন। পরে অভিযুক্ত ব্যক্তিরা কর্মকর্তাদের কারখানার একটি কক্ষে আটকে রাখেন এবং প্রধান ফটকে তালা দিয়ে পুরো কর্তৃপক্ষকে অবরুদ্ধ করে ফেলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধদের উদ্ধার করে।
জিএমপির কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ জানান, কারখানায় বিশৃঙ্খলা ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিয়ে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

সিরাজগঞ্জের এনায়েতপুরে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। সোমবার দুপুরে র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৩ মিনিট আগে
রাজধানীর গোলাপবাগে একটি নিয়ন্ত্রণহারা যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল্লাহ আল মামুন (৩০) নামের এক যুবক নিহত এবং দুজন আহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে গোলাপবাগ মোড়ে একটি বাস কয়েকটি রিকশা ও পথচারীদের চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে...
১৭ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রায় ৮ বিঘা আয়তনের খেলার মাঠটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এতে দুই মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে শিক্ষার্থীদের অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) ও খেলাধুলা। মাঠের এমন অনুপযোগী পরিবেশে ব্যাহত হচ্ছে প্রধানমন্ত্রী ঘোষিত ‘নতুনকুঁড়ি’ কর্মসূচির
২২ মিনিট আগে
লক্ষ্মীপুর সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে আব্দুল হামিদ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের সরকারবাড়িতে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে