
গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে রাজবাড়ীর পাংশায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের পারকুল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন পারকুল গ্রামের মোস্তফা সরদার (৫০), নজরুল সরদার (৪০), রতন সরদার (৩০), মিন্টু মণ্ডল (২৫) ও রবিউল ইসলাম (৩০)। বাকি দুজনের পরিচয় দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, তালেব মণ্ডলের গাছ থেকে জাম পাড়ছিলেন আনোয়ার সরদার। এ সময় তালেব মণ্ডলের ছেলের বউ জাম পাড়তে নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটি থেকে একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে তাঁদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তিতুমীর বিশ্বাস বলেন, বেলা ২টা পর্যন্ত হাসপাতালে মারামারিতে আহত সাতজন চিকিৎসার জন্য আসেন। এর মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ছেলের সঙ্গে অভিমান করে বিষপানে হোসনেয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৮ মে) বিকেলে ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
৫ মিনিট আগে
ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে বগুড়ার দুপচাঁচিয়ায় মারধরে মানিক চৌধুরী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিড়া বাঙালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উপাচার্য নিয়োগের জেরে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গতকাল সোমবার (১৮ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন ডিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
১ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার ভোরে কলমিলতা দোতলা মার্কেটের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
২ ঘণ্টা আগে