
রাজবাড়ী সদর উপজেলায় সুরাইয়া আক্তার (২০) নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
সুরাইয়া আক্তার ধুলদী জয়পুর গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। তাঁর লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সুরাইয়া আক্তারের ভাশুর মো. মিজানুর রহমান বলেন, ‘ভোরে সুরাইয়া ঘুম থেকে উঠে তার মায়ের সঙ্গে ফজরের নামাজ আদায় করে। পরে তার মা প্রতিদিনের ন্যায় হাঁটতে বের হন। এ সময় সুরাইয়া উঠান ঝাড়ু দিচ্ছিল। আমরা পরিবারের অন্য সদস্যরা তখনো ঘুমে ছিলাম। সুরাইয়ার মা হাঁটা শেষে বাইরে এসে সুরাইয়াকে খুঁজতে থাকেন। কোথাও না পেয়ে আমাদের কাছে জিজ্ঞাসা করেন। পরে আমরাও খুঁজতে থাকি। খোঁজাখুঁজির একপর্যায়ে দেখি, খড়ের ঘরে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে আছে।’
মিজানুর রহমান আরও বলেন, ‘চার মাস আগে আমার ছোট ভাইয়ের সঙ্গে সুরাইয়ার বিয়ে হয়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, জানি না। এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই নারীর লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে এ বিষয়ে তাঁর পরিবার এখনো মামলা করেনি।

রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরের মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। মোস্তফা মসজিদে নামাজ আদায় করতে যাচ্ছিলেন বলে জানা গেছে। গুলির ঘটনার পর স্থানীয় লোকজন মোস্তফাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে রীতিমতো জামানত হারিয়েছেন একাধিক সাবেক এমপি ও মন্ত্রী। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর ভোটের মাঠে আলোচনায় থাকলেও ব্যালটের লড়াইয়ে জামানত হারিয়েছেন।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময় চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ গুনরাজদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গোলযোগ, ব্যালট ছিনতাইয়ের চেষ্টা ও ২০৩ সিলমোহরকৃত ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে আদালতের নির্দেশে থানায় মামলা দায়ের করা হয়েছে।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার শিমুলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন।
২ ঘণ্টা আগে