
রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মেশিনগান, পিস্তল, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। এ সময় দুজনকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে র্যাব-১০-এর অধিনায়ক (পরিচালক) ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত বুধবার রাজবাড়ী সদর ও গোয়ালন্দ থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। এ দিন সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মো. মোমিন মোল্লাকে (৪০) আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি স্টার্লিং সাবমেশিনগান, দুটি ম্যাগাজিন, ২৮টি তাজা কার্তুজ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

একই দিন রাত সোয়া ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজসংলগ্ন এলাকায় পরিচালিত আরেক অভিযানে হাসান আলী বিশ্বাসকে (৩৬) আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয়টি তাজা কার্তুজ, কয়েকটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১০-এর অধিনায়ক (পরিচালক) ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অস্ত্রের উৎস, সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, মঙ্গলবার রাতে বাসায় ভাত খাওয়ার সময় পরিচিত এক যুবক হৃদয়কে ডেকে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধের ঘটনায় মোহনা আক্তার জিদনী (১৪) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হলো।
১৬ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে নির্জন মাঠের রাস্তায় খড় দিয়ে ঢেকে রাখা অজ্ঞাত এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির শরীরের বিভিন্ন অংশ শিয়ালে খুবলে খাচ্ছিল। ধারণা করা হচ্ছে, মরদেহটি দুই থেকে তিন দিনের পুরোনো। আজ বুধবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকার মাঠের
১৭ মিনিট আগে
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে ফের রাতভর অভিযান চালিয়েছে জেলা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার ১৮টি থানায় পরিচালিত এ অভিযানে আরো ৩৭৯ জনকে আটক করা হয়েছে।
১৯ মিনিট আগে