
ঘন কুয়াশার কারণে দুই দফায় ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ে এবং প্রচণ্ড শীতে ভোগান্তিতে পড়ে চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘রাত আড়াইটার দিকে কুয়াশার কারণে নদীপথ অস্পষ্ট হয়ে যায়। এরপর থেকেই এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘ভোর ৬টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর কিছু সময় পরেই কুয়াশায় নদীপথ আবারও অস্পষ্ট হয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল ৮টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।’

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বরিশাল নগরে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ শনিবার নগরের অশ্বিনী কুমার টাউন হলে জাসাস বরিশাল জেলা দক্ষিণ শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
২ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অল্প সময়ের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। এ সময় গরুবোঝাই একটি পিকআপের পাঁচটি গরুও মারা যায়।
১৩ মিনিট আগে
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মো. মাসুদ পারভেজ মিলাদের (মাসুদ মিলাদ) মাতা সুরাইয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। এক যৌথ বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ সাংবাদিক মাসুদ মিলাদের মা সু
৩২ মিনিট আগে
চলতি বছরের প্রথম ছয় মাসে ঝিনাইদহে ১৮৯ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে পুরুষ ৯২ জন এবং নারী ৯৭ জন। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেলার আত্মহত্যার এই পরিসংখ্যান তুলে ধরেছে মানবাধিকার সংগঠন আরডিসি।
১ ঘণ্টা আগে