
পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে রাজধানী ছাড়ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট হয়ে বাড়ি ফিরছে তারা। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ভোগান্তি না থাকায় স্বস্তিতে ঘাট পার হচ্ছে যাত্রী ও যানবাহন। আজ বৃহস্পতিবার সকাল থেকে ঘাটে যাত্রীদের ভিড় দেখা গেছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে দৌলতদিয়ায় আসা প্রতিটি লঞ্চ ও ফেরিতে চোখে পড়ার মতো যাত্রী ছিল। যাত্রীরা দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে নেমে যাত্রীবাহী পরিবহন, মাহেন্দ্র ও মোটরসাইকেলে চড়ে নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে। এদিকে ঘাটে যানজট না থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহনগুলো সরাসরি ফেরিতে ঢাকায় চলে যাচ্ছে।
ঢাকা থেকে আসা কুষ্টিয়াগামী মিল্টন মোল্লা বলেন, সকালে ঢাকা থেকে মোটরসাইকেলযোগে রওনা দিয়েছি। ঘাট এলাকায় যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই পদ্মা পাড় হয়ে দৌলতদিয়া এলাম। এখন বাড়ির দিকে চলে যাব। মহাসড়ক ও ফেরিঘাটে যানজট নেই। মানুষ স্বস্তিতেই বাড়ি ফিরছে।
কামরুল ইসলাম বলেন, ‘পদ্মা সেতু চালুর আগে প্রচুর ভোগান্তি হতো ফেরিঘাটে। সেতু চালুর পর সেই ভোগান্তি নেই। আমরা খুবই আনন্দিত যে, মহাসড়ক বা ফেরিঘাটে কোথাও ভোগান্তি নেই। পপি খাতুন বলেন, গাবতলী থেকে লোকাল বাসে এসে পাটুরিয়া ঘাট হয়ে দৌলতদিয়া ঘাটে এলাম। কোনো ভোগান্তি নেই। স্বস্তিতেই বাড়ি যেতে পারব আশা করি।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে কোনো ধরনের যানজট বা ভোগান্তি নেই। এই নৌরুটে ছোট-বড় মিলে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

দেশের বিভিন্ন স্থানে কিছুদিন ধরে চলছে এই বৃষ্টি এই রোদ। পথঘাটসহ নানা জায়গায় জমে থাকছে পানি। বিশেষজ্ঞরা বলেন, এমন পরিবেশই ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা বিস্তারের জন্য আদর্শ। এদিকে বর্ষপঞ্জির হিসাবে দিন তিনেক পরই বর্ষাকাল শুরু। এডিস মশার বংশবিস্তারের পরিবেশ আরও অনুকূল হবে তখন।
৩৬ মিনিট আগে
লক্ষ্মীপুরের রামগতিতে মারিয়া আক্তার মীম (১৬) নামের এক গৃহবধূর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে মামলা গ্রহণে পুলিশের গড়িমসির অভিযোগ তুলে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর চিহ্নিত মাদক কারবারি ওমর ফারুক ওরফে ‘বুলেট ফারুক’কে ৯ হাজার ৩১০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁর কাছ থেকে মাদক কারবারের নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
১ ঘণ্টা আগে
ঢাকার একাংশে বিদ্যুৎ সরবরাহে নিয়োজিত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ২০ হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প নিয়ে বিপাকে পড়েছে সরকার। এই প্রকল্পের অধীনে এমন কিছু উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে, যেগুলোর আরও ২০ বছর পর কাজে আসবে। তত দিনে এসব উপকেন্দ্র আয়ুষ্কাল হারাবে।
২ ঘণ্টা আগে