
স্কুল ফাঁকি দিয়ে পুকুরে সাঁতার কাটতে গিয়ে ধরা পড়া চার শিক্ষার্থীকে জরিমানা বা অন্য কোনো দণ্ড না দিয়ে ২০০টি করে মোট ৮০০ গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক এ সিদ্ধান্ত দেন।
ইউএনও জানান, দুপুরে বৃক্ষ বিতরণ অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে ফেরার সময় পূর্ব পাশের পুকুরঘাটে স্কুল ইউনিফর্ম পরা চার শিক্ষার্থীকে দেখতে পান। জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীরা নিজেদের পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে জানায়, তারা টিফিনের ছুটিতে সাঁতার কাটতে এসেছে।
পরে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তাদের কাউকেই ছুটি দেওয়া হয়নি। বিকেলে শিক্ষার্থীরা অভিভাবকদের নিয়ে ইউএনও কার্যালয়ে এসে স্বীকার করে, তারা শিক্ষকের স্বাক্ষর জাল করে ছুটির আবেদন দেখিয়ে বিদ্যালয় থেকে বের হয়েছিল।
ইউএনও মো. রিফাতুল হক বলেন, উপজেলা পরিষদের ওই পুকুরে অতীতেও ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেখানে সতর্কীকরণ সাইনবোর্ড রয়েছে। স্কুল ফাঁকি দিয়ে এমন ঝুঁকিপূর্ণ পুকুরে সাঁতার কাটতে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক। তাই ভবিষ্যতে স্কুল ফাঁকি দিয়ে যেন সেখানে আর না যায়, সেজন্যই এই ``শাস্তি''।
ইউএনও আরও বলেন, ‘বিষয়টি আসলে গুরুতর কিছু নয়। তাই শাস্তিটাও রূপক। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতেই তাদের গাছের চারা রোপণের দায়িত্ব দেওয়া হয়েছে।’
পরে অভিভাবকদের সতর্ক করে আগামী সাত দিনের মধ্যে প্রত্যেক শিক্ষার্থীকে ২০০টি করে মোট ৮০০টি গাছের চারা রোপণের শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়। উপজেলা প্রশাসন এ কার্যক্রমের অগ্রগতিও পর্যবেক্ষণ করবে বলে জানা গেছে।

বরিশালে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নগর আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে নগরের একটি রেস্তোরাঁ থেকে তাঁকে আটক করা হয়। পরে থানায় তাঁর সঙ্গে দেখা করতে গেলে জাতীয় পার্টির আরও চার নেতাকে আটক করা হয়।
১০ মিনিট আগে
সাতক্ষীরার দেবহাটায় ধর্মীয় অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কুলিয়া এলাকায় প্রথম দফায় মারধরের শিকার হন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আবারও হামলার শিকার হন বলে অভিযোগ করেছেন তা
১৮ মিনিট আগে
প্রাথমিক অভিযোগপত্রে ১৯ জনকে সাক্ষী করা হয়েছিল। ২০২২ সালের ২৮ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ওই বছরের ৪ ডিসেম্বর পর্যন্ত ৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষীদের মধ্যে ড. বদিউল আলম মজুমদার, খুশি বেগম ও মাহবুবুল আলম মজুমদার তাদের জবানবন্দিতে ইশতিয়াক মাহমুদ নামে একজনের কথা উল্লেখ করেন...
২৫ মিনিট আগে
সাভারের হেমায়েতপুরে মাদানি সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ওই মার্কেটে আগুন
২৮ মিনিট আগে