
পিরোজপুরের নেছারাবাদে (সাবেক স্বরূপকাঠি) মসজিদের নামে বরাদ্দ পাওয়া টিউবওয়েলের টাকা তুলে নিয়ে তিন বছর ধরে আত্মসাতের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। উপজেলার সারেংকাঠি ইউনিয়নের বিষ্ণুকাঠি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আল-আমিনের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা ও মসজিদ কমিটির সদস্যরা।
জানা যায়, ২০২১-২২ অর্থবছরে পিরোজপুর জেলা পরিষদ ‘গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন প্রকল্পের’ আওতায় বিষ্ণুকাঠি গ্রামের হাওলাদারবাড়ী এলাকার বায়তুল ফালাহ জামে মসজিদে একটি টিউবওয়েল স্থাপনের জন্য ১ লাখ টাকা বরাদ্দ দেয়। শুরুতে অগ্রিম হিসেবে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। কাজ শেষে বাকি অর্থ দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত টিউবওয়েল বসানো হয়নি।
মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, ইউপি সদস্য আল-আমিন বরাদ্দ পাওয়া ৫০ হাজার টাকা উত্তোলন করে তা ব্যক্তিগত কাজে খরচ করেছেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও তিনি টিউবওয়েল স্থাপন না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করছেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. রাজ্জাক মিয়া বলেন, ‘মসজিদের টিউবওয়েল বসানোর কথা বলে জেলা পরিষদের প্রকল্পের টাকা তুলে আল-আমিন সব আত্মসাৎ করেছেন। তাঁকে বহুবার বললেও তিনি প্রতিশ্রুতি দিয়ে কাজ করেননি।’
মসজিদ কমিটির সভাপতি মো. শহিদুল্লাহ মিয়া বলেন, ‘আমাদের মসজিদের জন্য জেলা পরিষদ একটি টিউবওয়েল বরাদ্দ দেয়। কিন্তু প্রায় তিন বছর পেরিয়ে গেলেও ইউপি সদস্য আল আমিন তা স্থাপন করেননি। তিনি টিউবওয়েলের টাকা তুলে আত্মসাৎ করেছেন। তিনি আরও বলেন, তিন বছর আগে সারেংকাঠি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে মোট ৯টি টিউবওয়েল বরাদ্দ করা হয়েছে। অন্য আটটি টিউবওয়েল স্থাপিত হলেও ক্ষমতার জেরে শুধু ৭ নম্বর ওয়ার্ডের টিউবওয়েলের টাকা তুলে পকেটে ভরেছেন।
অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে অভিযুক্ত ওই ইউপি সদস্য মো. আল আমিন হোসেন অভিযোগ স্বীকার করে বলেন, জেলা পরিষদ থেকে টিউবওয়েল স্থাপন করার জন্য ৫০ হাজার টাকা পেয়েছিলাম। সে সময় কিছু পাইপ কিনেছিলাম। কিন্তু নানা জটিলতার কারণে টিউবওয়েল বসানো হয়নি।
সারেংকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, ‘সরকারি প্রকল্পের বরাদ্দের টাকা আত্মসাতের সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে অর্থ ফেরত নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার মুক্তিশপুর এলাকায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে।
১১ মিনিট আগে
চট্টগ্রাম মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি...
২২ মিনিট আগে
মৌলভীবাজার জেলা শহরের মুসলিম কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে শুক্লা সেন (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালে চাকরি করতেন। গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা ওই তরুণীকে তাঁর নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
২৮ মিনিট আগে
কোরবানির ঈদকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ছোট-বড় গরুর খামারগুলোতে এখন চলছে ব্যস্ত সময়। সারা বছর যত্নে লালন-পালন করা পশু বিক্রি করে বড় লাভের আশায় দিনরাত পরিশ্রম করছেন খামারিরা। ঈদ উপলক্ষে খামারগুলোতে চলছে বাড়তি পরিচর্যা, পুষ্টিকর খাবার সরবরাহ এবং শেষ মুহূর্তের প্রস্তুতি।
১ ঘণ্টা আগে