
পিরোজপুর শহরে যুবলীগের মিছিলে ধাওয়া করে এক যুবলীগ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান। আজ শুক্রবার সকাল ৬টার দিকে শহরে মিছিলে ধাওয়া করে শামীম সিকদার নামের ওই যুবলীগ কর্মীকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান। আটক শামীম সিকদার (৩৮) পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠী এলাকার মৃত হান্নান সিকদারের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন সিকদার সমর্থিত ৩০-৩৫ জনের একটি দল যুবলীগের ব্যানারে মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তাঁরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে স্লোগান দেয়। তাঁরা জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এই আউয়ালের নামেও স্লোগান দেয়। খবর পেয়ে জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান তাঁর অনুসারীদের নিয়ে মিছিলে ধাওয়া দেন। এ সময় সবাই পালিয়ে গেলেও শামীম সিকদারকে আটক করে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করেন মারুফ হাসান।
জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান জানান, ‘মিছিল করার সময় মিছিলকারীরা বর্তমান সরকার, বিএনপি এবং এর শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দিচ্ছিলেন। এ ছাড়া তাঁরা শহরে নাশকতা করার চেষ্টা করছিলেন। তাই তাঁদের মধ্যে শামীম নামের একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।'
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী মো. মহিউদ্দিন (৪৫) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
নিজ নির্বাচনী আসনে প্রশাসনের কর্মকর্তাদের দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।
৩৭ মিনিট আগে
রাজশাহীতে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ‘ম্যাংগো লাভার’-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই কর্মচারী আহত হয়েছেন। পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
ওমানে একটি সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার মোহাম্মদ আরিফ (২৩) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আরিফ ওমানের একটি গ্রোসারি সুপারশপে বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও দোকান বন্ধ করার আগে সড়ক পার হয়ে ময়লা ফেলতে যান তিনি। ফেরার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কারে
১ ঘণ্টা আগে