
পিরোজপুরের জিয়ানগর ব্রিজ-সংলগ্ন বলেশ্বর নদে মাছ ধরার ট্রলার থেকে পড়ে মাহালুম ব্যাপারী নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিখোঁজ জেলের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পূর্ব চণ্ডিপুর গ্রামে।
নিখোঁজ মাহালুম ব্যাপারী (৬০) বুরজুক আলী ব্যাপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে জিয়ানগর ব্রিজের তিন নম্বর পিলারের নিচ থেকে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতিকালে অসাবধানতাবশত মাহালুম ব্যাপারী ট্রলার থেকে বলেশ্বর নদে পড়ে যান। এর পর থেকে তিনি নিখোঁজ।
ট্রলারের মাঝি হাফিজুল ব্যাপারী জানান, সকাল ১০টার দিকে ট্রলার নিয়ে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হঠাৎ মাহালুম ব্যাপারী নদীতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধারের চেষ্টা করা হলেও তিনি পানিতে তলিয়ে যান।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
জিয়ানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুরুজ্জামান বলেন, ‘আমাদের উদ্ধার অভিযান চলমান। বরিশাল থেকে ডুবুরি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। তারা পৌঁছানোর পর আরও ব্যাপকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।’

কুড়িগ্রামের উলিপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রদল। শনিবার (৪ জুলাই) সকালে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে উলিপুর মহিলা ডিগ্রি কলেজ ও মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের গেটে এইচএসসি ও সমমান...
২ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি আলিক্ষ্যং এলাকার একটি রাবার বাগানের বাসা থেকে ছয় রাবার শ্রমিককে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং মৌজার বড়ই ঝিরি এলাকায় কাওছারের বাগানের বাসা থেকে তাঁদের অপহরণ করা হয়।
১৫ মিনিট আগে
খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টাকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সাবেক সহসভাপতি নুরুল আলম রনিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
রাজশাহীর মোহনপুরে সাড়ে তিন বছরের এক শিশুকে বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী দারাজ মৃধার বিরুদ্ধে। শুক্রবারের ঘটনার পর শনিবার শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
৪৪ মিনিট আগে