
খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টাকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সাবেক সহসভাপতি নুরুল আলম রনিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত ১০টার দিকে কয়েক ব্যক্তি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। পরে তাঁরা ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
ওসি বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাত ৩টার দিকে অভিযান চালানো হয়। এ সময় শালবন হরিনাথপাড়া এলাকার মো. হাসানুলকে পাওয়া যায়নি। তবে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নুরুল আলম রনিকে আটক করা হয়। এই ঘটনায় আরও একজনকে শনাক্ত করা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কায় কিসলু বলেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ঝিনাইদহের কোটচাঁদপুরে গ্রেপ্তারের পর হাতকড়া পরা অবস্থায় সাফদারপুর পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যান পরোয়ানাভুক্ত আসামি ফরিদ হোসেন। রাতভর অভিযান চালিয়ে শনিবার সকালে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।
৮ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রদল। শনিবার (৪ জুলাই) সকালে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে উলিপুর মহিলা ডিগ্রি কলেজ ও মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের গেটে এইচএসসি ও সমমান...
৩৬ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি আলিক্ষ্যং এলাকার একটি রাবার বাগানের বাসা থেকে ছয় রাবার শ্রমিককে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং মৌজার বড়ই ঝিরি এলাকায় কাওছারের বাগানের বাসা থেকে তাঁদের অপহরণ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুরে সাড়ে তিন বছরের এক শিশুকে বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী দারাজ মৃধার বিরুদ্ধে। শুক্রবারের ঘটনার পর শনিবার শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে