
পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ১৮টি ট্রলারের দেড় শতাধিক জেলেকে উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত মৎস্য আড়ত মালিক সমিতির উদ্ধারকারী ট্রলারসহ স্থানীয়রা এসব জেলেকে নিয়ে মৎস্য অবতরণ কেন্দ্রে পৌঁছায়। এ সময় জেলেরা আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তবে ট্রলার থেকে পড়ে গিয়ে চরফ্যাশনের জনতা বাজার এলাকার জেলে রফিক (৩২) এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের পরিবারে চলছে মাতম।
এ তথ্য নিশ্চিত করেছেন কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা ও মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা।
মহিপুর আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা জানান, মহিপুরের আড়তগুলোতে মাছ দেওয়া ৯টি ট্রলার ডুবে গেছে। আর এখনো অন্তত ১৩০ জেলেসহ ৯টি ট্রলার নিখোঁজ রয়েছে। এ ছাড়া গভীর সাগর থেকে তীরে ফেরার পথে একটি ট্রলার থেকে রফিক নামের এক জেলে বঙ্গোপসাগরে পড়ে যান। তিনিও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। ডুবে যাওয়া ও নিখোঁজ ট্রলারের মালিকদের বাড়ি মহিপুরে, কলাপাড়া, রাঙ্গাবালী ও ভোলার চরফ্যাশন উপজেলায়।
কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘আলীপুরের ডুবে যাওয়া ৯ ট্রলারের সব জেলেকে সুন্দরবনসহ বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে সাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। আর ১১ জেলেকে ভারতের রায়দীঘির জেলেরা উদ্ধার করেছেন। তাঁরা বর্তমানে ভারতের সাউথ সুন্দরবন ফিশারম্যান অ্যান্ড ফিশ ওয়ার্কার্স ইউনিয়নের হেফাজতে রয়েছেন। আর বাকি জেলেদের আমাদের মালিক সমিতির ট্রলার ও স্থানীয় জেলেরা উদ্ধার করেছে।’
আনসার উদ্দিন বলেন, ‘এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১২৬ জেলেসহ সাতটি ট্রলার। ডুবে যাওয়া ও নিখোঁজ ট্রলারের সব মালিকের বাড়ি আলীপুরে। মূলত আমাদের এখানে কোনো উদ্ধারকারী নৌযান নেই, যার ফলে ট্রলার ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। তাই সরকারিভাবে এখানে একটি উদ্ধারকারী নৌযান দেওয়ার দাবি জানাচ্ছি।’
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ আজকের পত্রিকাকে জানান, নিখোঁজ জেলে ও ট্রলার উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে আমাদের উদ্ধারকারী নৌযানের সংকট রয়েছে।

বগুড়ায় বিশেষ ব্যবস্থায় আজ শনিবার এইচএসসি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নিয়েছেন প্রতারণার শিকার সাতজন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাহীসওয়ার কলেজের ছয়জন এবং অপরজন সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
৪ মিনিট আগে
আগামী দুই বছরের মধ্যে অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সারা বিশ্বের বিনিয়োগকারীদের নজর এখন গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশের দিকে। এক ট্রিলিয়ন ডলার অর্থনীতির জন্য সরকার কাজ করছে এবং দেশ সেই দিকে এগিয়ে যাবে।
৬ মিনিট আগে
বগুড়ার আদমদীঘি উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে রেলওয়ের জায়গা দখল করে দোকান নির্মাণ ও বসবাসের অভিযোগ উঠেছে। অবৈধ এ স্থাপনা উচ্ছেদের দাবিতে গত মঙ্গলবার পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা বরাবর শতাধিক স্বাক্ষর সংবলিত একটি লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
৮ মিনিট আগে
খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত স্কুলছাত্রী ইতি চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে লাপাত্তা রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে যাওয়ার কথা বলে গতকাল শুক্রবার রাতেই হাসপাতাল ছাড়লেও এখন পর্যন্ত তিনি কোনো হাসপাতালে ভর্তি হননি। বাড়িতেও ফেরেননি।
১৩ মিনিট আগে