
‘আমি আওয়ামী লীগ করি, এটাই আমার অপরাধ। এভাবে আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাবে না।’ মন্তব্য করেছেন পিরোজপুরের নেছারাবাদ সারেংকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যক্ষ মো. নজরুল ইসলাম। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে নেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
গতকাল বুধবার গভীর রাতে উপজেলার ছারছিনা বাসস্ট্যান্ড এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, একটি মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলা সে বিষয়ে কিছু জানায়নি।
নজরুল ইসলামের স্ত্রী মোছা. মমতাজ বেগম তাঁর স্বামী নির্দোষ দাবি করে বলেন, ‘আমার স্বামীর নামে কোনো মামলা নেই। তিনি আওয়ামী লীগ করেন বলেই হয়তো তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
গ্রেপ্তার নজরুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়নে উপজেলার ১০ নম্বর সারেংকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হন। পাশাপাশি তিনি পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।
জানতে চাইলে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, ‘একটি মারামারির মামলায় চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

মেহেরপুরের গাংনী উপজেলার হোসেন আলী ওরফে ‘বোমা হোসেন’ (৪০) নামের এক ব্যক্তিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গাংনীর পূর্ব মালসাদাহ গ্রামের বাড়ি থেকে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে...
১৬ মিনিট আগে
খাগড়াছড়ির দীঘিনালায় হঠাৎ অতি ভারী বৃষ্টি হয়েছে। এতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের দুই অংশে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। সড়কে পাহাড়ধসের মাটি থাকায় আজ শনিবার সকাল থেকে দীঘিনালা-সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়ে সবজি ও আমনের খেত পানিতে তলিয়ে গেছে...
৩১ মিনিট আগে
ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত এ প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নেয়।
৩৭ মিনিট আগে
আবুল কালাম আজাদ গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মহল্লার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদকের সাতটি মামলা রয়েছে বলে জানা গেছে। তিনি আগে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট গোদাগাড়ীতে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের মামলায় গত ২০ জুলাই তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ১২ আগস্ট রাজশাহী জেলা
৪০ মিনিট আগে