
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলার হাটে উল্টে যাওয়া বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে এক কিশোরসহ চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন। হতাহত ব্যক্তিরা কলার হাটের ক্রেতা-বিক্রেতা।
নিহত ব্যক্তিরা হলেন নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের মো. শাহিনের ছেলে মো. সিয়াম (১৫), একই উপজেলার পাইকপাড়া গ্রামের আক্কেল আলীর ছেলে মো. মনকের (৩৮), বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের মো. সইমুদ্দিনের ছেলে মো. সেন্টু (৪০) এবং রাজশাহীর চারঘাট উপজেলার আসকরপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন (৬০)।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের একজন হলেন রায়হান আলী (২৫)। তিনি পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের ছেলে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুঠিয়ার পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, সকালে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে কলার হাট বসেছিল। তখন মহাসড়ক দিয়ে নাটোরের দিকে যাচ্ছিল একটি বালুবাহী ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে যায়। এতে চারজন প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। ট্রাকটিকে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তাঁদের সড়ক পরিবহন আইনে মামলা করতে বলা হয়েছে। মামলা করলে তা গ্রহণ করা হবে। তখন ট্রাকের চালক ও সহকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
২ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
২ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
২ ঘণ্টা আগে