
২৫ মণ (আনুমানিক) ওজনের একটি করাতি হাঙর ধরা পড়েছে বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকা পিরোজপুরের কাঠালিয়া উপজেলার জেলেদের জালে। আজ বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে মঠবাড়িয়া মাছ বাজারে হাঙরটি কেটে ৮ লাখ টাকায় বিক্রি করা হয়।
স্থানীয় শত শত মানুষ মাছটি কিনতে এবং দেখতে মাছ বাজারে ভিড় করে। এর আগে মঙ্গলবার দুপুরে মাছটি একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে শহরের বিভিন্ন স্থানে প্রদর্শন করা হয় এবং মাইকিং করা হয় মাছটি বিক্রির জন্য। হাঙরটি ৫ লাখ টাকা দামে ক্রয় করেছেন বলে জানান মাছ ব্যবসায়ীরা।
জানা গেছে, মঙ্গলবার ভোরে কাঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে হাঙরটি নিলামে তোলা হয়। পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার মাছ বাজারের আড়তের ইজারাদার মো. মোস্তফা কামাল ও মো. জসিম শরিফ ৫ লাখ টাকায় এটি কেনেন জেলেদের কাছ থেকে।
মাছটি মঠবাড়িয়ায় আনার পর খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মধ্যে ব্যপক কৌতূহল সৃষ্টি হয়।
জসিম শরিফ বলেন, ‘মাছটি আমরা ৫ লাখ টাকায় কিনেছি। এটি পাথরঘাটা বাজারে ৪ হাজার টাকা ভাগে বিক্রি করা হতো। কিন্তু আমি মঠবাড়িয়ার মানুষ, তাই এখানকার মানুষের জন্য ২ হাজার টাকা ভাগে বিক্রি করেছি। স্থানীয় লোকজন এত বড় মাছ ২ হাজার টাকা ভাগে পেয়ে সানন্দে নিয়েছে।’
মাছের ক্রেতা হান্নান মিয়া বলেন, ‘এত বড় মাছ আমরা আগে কখনো পাইনি। অনেক বড় মাছ মাত্র ২ হাজার টাকা ভাগে বিক্রি হয়েছে। তাই সবাই মাছ কিনতে পেরেছে। এত বড় মাছ এত কম টাকায় পেয়ে সবাই খুশিতে কিনেছে।’
স্থানীয় ক্রেতা মিরাজ বলেন, ‘এটা কি মাছ, নাকি জলজ দানব। এমন আকৃতির মাছের দেখা পাওয়া ভগ্যের ব্যাপার।’
জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব বলেন, অনেক বড় একটি করাতি হাঙর কাঠালিয়ার জেলেদের জালে ধরা পড়ে। মঠবাড়িয়া বাজারের আড়তদারেরা মাছটি কিনেছেন। সহজে এগুলোর দেখা মেলে না। গভীর সাগরে থাকে। তারপরও জেলেদের জালে এটি ধরা পড়েছে।

পটুয়াখালীর বাউফলে রমিজ মৃধা (৩৮) নামে এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৯ মিনিট আগে
বিভাগের এক শিক্ষার্থী নিশাত আনান বলেন, ‘আমাদের সবার মা-বাবা ও অভিভাবকেরা অনুষ্ঠানে এসেছিলেন। অনেকেই দূর-দূরান্ত থেকে এসেছেন। তাঁদের মধ্যে অনেকে অনুষ্ঠান শেষ করেই বাড়ি ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
১৫ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে মারধর, আটকে রাখা এবং সংবাদ সংগ্রহের সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় মো. খায়রুজ্জামান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
হাসপাতালের এক্সরে কক্ষের সামনে মেশিন বিকল থাকার কারণে সাময়িকভাবে সেবা বন্ধ থাকার কথা জানিয়ে বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে। বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা বিজ্ঞপ্তি দেখে ফিরে যাচ্ছেন। এক্সরে প্রয়োজন এমন রোগীদের হাসপাতালের বাইরে গিয়ে পরীক্ষা করাতে হচ্ছে।
১ ঘণ্টা আগে